আওয়ার ইসলাম ডেস্ক: বাড়ছে গরম। গরমের এই তীব্রতার মধ্যে কঠিন সময়ে নিজেকে এবং পরিবারকে সুস্থ রাখাটা খুব বেশি জরুরি। তীব্র গরমে অত্যন্ত উপকারি বেলের শরবত। বেলে রয়েছে হাজারও উপকারিতা। আসুন জেনে নেই এই গরমে বেল খাওয়ার বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে।
বেলের পুষ্টি গুনাগুণ
বেল একটি পুষ্টিকর ও উপকারী ফল। বেলের পুষ্টিগুণ অন্যান্য ফলের চেয়ে অত্যন্ত বেশি। কাঁচা কিংবা পাকা উভয় প্রকারেই ফলটি খাওয়া যায়। বেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এ, ক্যালসিয়াম, ফসফরাস ও পটাসিয়ামের মত মূল্যবান পুষ্টি উপাদান রয়েছে। প্রতি ১০০ গ্রাম বেলের শাঁসে পানির পরিমাণ ৫৪.৯৬-৬১.৫ গ্রাম, প্রোটিন ১.৮-২.৬২ গ্রাম, স্নেহ পদার্থ ০.২-০.৩৯ গ্রাম, শর্করা ২৮.১১- ৩১.৮ গ্রাম, ক্যারোটিন ৫৫ মিলি গ্রাম, থায়ামিন ০.১৩ মিলিগ্রাম, রিবোফ্লেবীন ১.১৯ মিলিগ্রাম, এসকরবিক এসিড ৮-৬০ মিলিগ্রাম, নিয়াসিন ১.১ মিলিগ্রাম ও টারটারিক এসিড ২.১১ মিলিগ্রাম।
বেলের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা
প্রচণ্ড গরমের দাবদাহে একটু বেলের সরবতে যেন প্রান জুড়িয়ে যায়। গরমে শরীরকে ঠাণ্ডা রাখতে বেলের সরবতের জুড়ি নেই। কিন্তু শুধু পেট ঠাণ্ডা নয়, বেলের রয়েছে আরও নানা রকম স্বাস্থ্য গুণাগুণ। নিম্নে বেলের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা বিষয়ে আলোচনা করা হলো।
এক. হজম শক্তি বৃদ্ধি করতে
গরমকালে প্রায়ই বদহজম, গ্যাস, অম্বল, পেট ব্যাথা এসব সমস্যা লেগেই থাকে। এসব সমস্যা থেকে রেহাই পেতে বেলের সরবত খুবই কাজের। বেল খেলে তা খাবার হজম হতে সাহায্য করে। এছাড়া ফলটি পেট ঠাণ্ডা রাখতেও সাহায্য করে। ফলটি হজম প্রক্রিয়াকে উন্নত করে বলে গ্যাস, অম্বল, বমির মত সমস্যা সহজে হয় না। তাই ফরমের সময় রোজ বেলের সরবত খেলে এসব সমস্যা থেকে সহজেই বেঁচে থাকা যায়।
দুই. শরীরকে সতেজ রাখতে
শরীরের এনার্জি বা শক্তি বৃদ্ধিতে বেলের অনেক ভুমিকা রয়েছে। প্রতি ১০০ গ্রাম বেলের মধ্যে ১৪০ গ্রাম ক্যালোরি পাওয়া যায়। ক্যালোরি ছাড়াও এতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন যা দেহের এনার্জি বাড়াতে ভুমিকা রাখে। ফলটি পেশিকে মজবুত করা সহ দেহকে সচল রাখতে সাহায্য করে। তাই গরমের সময় শরীরের ক্লান্তিভাব দূর করে শরীরকে সতেজ রাখতে বেলের জুড়ি নেই। গরমে শরীর যখন খুব ক্লান্ত লাগে তখন একগ্লাস বেলের সরবত খেয়ে নিলে মুহূর্তেই দেহে এনার্জি পাওয়া যায়à