শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত

‘যুবকদের মদ পানে অনুমতি দেয়ার পাঁয়তারা করছে সরকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সরকার ২১ বছর ঊর্ধ্বে যুবকদের মদ পানে অনুমতি দেয়ার পাঁয়তারা করছে। এর পেছনে ভারত সরকারের ষড়যন্ত্র আছে। মদ পানের অনুমতি দেয়া হলে আন্দোলনে ইসলামপন্থি জনগণ ও সরকার মুখোমুখি অবস্থানে যাবে। এ সুযোগে দুর্বল সরকারের কাছ থেকে নানা অনৈতিক সুবিধা আদায় করে নেবে ভারত সরকার।

বুধবার বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী হল চত্বরে ইসলামী যুব আন্দোলনের জেলা ও মহানগর শাখার তৃণমূল প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মুফতি ফয়জুল করীম এসব কথা বলেন।

তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে শুধু পরীমণির ভক্তরাই যুবকদের মদ পানে অনুমতি দেয়ার সমর্থন করেন। ইসলামপ্রিয় আমজনতা রক্ত ও জীবন দিয়ে হলেও সরকারের এ আইন বাস্তবায়ন রুখে দেবেন।

মুফতি ফয়জুল করীম বলেন, সাম্যর স্লোগান নিয়ে দেশ স্বাধীন হলেও স্বাধীনতা পরবর্তী সরকারগুলো তা বাস্তবায়ন হতে দেয়নি। এখন তারা দেশের যুবকদের মদ পান করিয়ে মাতাল করে রাখতে চাইছেন, যেন যুবকরা প্রতিবাদী হতে না পারেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ