।।কাউসার লাবীব।।
দীর্ঘ একটা সময় ধরে আমাদের দেশের হাফেজে কোরআনরা মেধার স্বাক্ষর রাখছে বিশ্বময়। লাল-সবুজের পতাকাকে তারা আলোকিত করছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। তাদের এমন প্রতিভায় জাতি মুগ্ধ। তবে কিছুটা বিষণ্ন। বিশ্বজয় করা প্রতিভাবান এই হাফেজরা কেন যোগ্য, মুহাক্কিক ও ভালো হয়ে গড়ে উঠছে না? এ প্রশ্ন অনেকের মনে।
এর উত্তর খুঁজতে আমরা দ্বারস্থ হয়েছিলাম রাজধানীর মারকাজুল লুগাতিল আরাবিয়্যার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মহিউদ্দীন ফারুকীর। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করা এ আলেম বলছেন, আমাদের দেশের কোরআনের হাফেজরা বিশ্বব্যাপী বড় বড় প্রতিযোগিতায় ভালো ফলাফল করছে। এমনকি বিশ্বের মধ্যে প্রথম হয়েও প্রতিভার স্বাক্ষর রেখেছে। এটি আমাদের জন্য খুবই পজেটিভ একটি অধ্যায়। তবে এর সঙ্গে যদি আরেকটি বিষয় যুক্ত হতো তাহলে আরো সুন্দর হত। সেটি হলো তার মেধাকে কাজে লাগিয়ে সে যদি একজন মুহাক্কিক ও ভালো আলেম হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারত। কিন্তু দুঃখের বিষয় এটি হয়ে উঠছে না
এর পেছনে কী কারণ নিহিত? জানতে চাইলে বলেন তিনি বলেন, অন্যতম একটি কারণ হলো, খ্যাতির মোহ। অল্প বয়সে তারা যখন দেখে তাদের জনপ্রিয়তা এবং খ্যাতি তুঙ্গে। তখন তারা অল্প বয়সী হওয়ার কারণে অনেক সময় এই বিষয়টিকে সঠিকভাবে নিতে পারে না। আর এটিই কাল হয়ে দাঁড়ায়।
‘তাছাড়া সে যেহেতু ছোট মানুষ, নিজেকে ভবিষ্যতের জন্য যোগ্য করে গড়ে তোলার জন্য তার সঠিক কাউন্সেলিং দরকার। তাকে বোঝানো দরকার যে আগামীর ভবিষ্যৎ তোমাদের মত প্রতিভাবানদের হাতে। কিন্তু এটি করা হয় না। এই প্রতিভাবানদের আশপাশে যারা থাকেন তাদের মাঝে অনেকেই তাকে দিয়ে বিভিন্নভাবে বাণিজ্য করার একটি সুযোগ খোঁজে। অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠানে ভর্তি বিজ্ঞপ্তি থেকে নিয়ে প্রায় সব জায়গাতেই ওই প্রতিভাবান শিশুটিকে ব্যবহার করে থাকে’- বলেন মাওলানা মহিউদ্দীন ফারুকী।
তার মতে এসব কারণে আমরা বিশ্বজয়ী হাফেজ পেলেও, সে যে নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে শায়খ আবদুর রহমান আস-সুদাইস, শায়খ আব্দুর রহমান আল-কাসেম, শায়খ আব্দুর রহমান আল হুজাইফি, শায়খ ড. জুহানীদের মতো ভালো হাফেজ ও ক্বারী হওয়ার পাশাপাশি ভালো আলেম হবে তা হচ্ছে না।
ভিন্ন একটি কারণ উল্লেখ করেন সোনারগাঁও মাদরাসাতুশ শরফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচ