সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


আওয়ার ইসলামের একদিনের সম্পাদকের চেয়ারে বিশ্বজয়ী হাফেজ তাকরীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

আওয়ার ইসলামের একদিনের প্রতীকী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেন ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীম।

বিশেষ সম্মাননার অংশ হিসেবে হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে একদিনের প্রতীকী সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সময় তাকে আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়, হাফেজ সালেহ আহমাদ তাকরীমের  শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, রেলওয়ে জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি সুলতান আহমদ জাফরী, মিডলাইন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান জনাব নূরের নবী ভূঁইয়া রাজু, মরিয়ম এয়ার ইন্টারন্যাশনাল-এর কর্ণধার আলহাজ্ব ওমর ফারুককে।

No description available.

পুরো অনুষ্ঠানটির লাইভ সম্প্রচার করা হয় আওয়ার ইসলামের ফেসবুক পেইজে।

প্রতীকী সম্পাদক হিসেবে হাফেজ সালেহ আহমাদ তাকরীম আওয়ার ইসলামের নিউজরুম ও স্টুডিও পরিদর্শন করেন। প্রতীকী সম্পাদক হিসেবে তিনি আওয়ার ইসলামের বার্তা সম্পাদক  কাউসার লাবীবকে চলতি মাসের সম্মানী প্রদান করেন।

এ সময় আওয়ার ইসলামের স্টুডিও থেকে লাইভে কোরআন তেলাওয়াত করেন বিশ্বজয়ী হাফেজ। এছাড়াও আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুবের বিশেষ অনুরোধে আয়াতুল কুরসি তেলাওয়াত করেন তিনি।

এ সময় আবেগ-অনুভূতি প্রকাশ করতে গিয়ে আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব বলেন, বিশ্ব দরবারে লাল সবুজের পতাকাকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছেন হাফেজ সালেহ আহমাদ তাকরীম। সবাই নিজ নিজ জায়গা থেকে তার প্রতি ভালোবাসা প্রদর্শন করবে। আমার কাছে বর্তমানে আওয়ার ইসলামের সম্পাদক  পদটি সর্বোচ্চ জায়গা। আমি তাকে এই জায়গাটি ছেড়ে দিয়ে সম্মান প্রদর্শন করেছি এবং কুরআনের প্রতি ভালোবাসা প্রকাশ করেছি।

তিনি আরো বলেন, বিভিন্ন জায়গায় প্রতীকী বিষয়টি দেখা যায়, যেমন প্রতীকী সংসদ,  প্রতীকি বিচারপতি, প্রতীকী ডিসি। এর মাধ্যমে মূলত উৎসাহ প্রদান করা উদ্দà§