বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

অজু করে নামাজ আদায় করে দেখে নখের ভিতরে মাটি ঢুকে আছে, নামাজ হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একদিন আমি আমাদের বাড়ির বাগানে কাজ করছিলাম। তখন মাগরিবের আযান হল। আমি ওযু করে মসজিদে গেলাম এবং মাগরিবের নামায আদায় করলাম। নামাযের পর দেখি, বাগানের কাজের সময় নখের ভিতর যে মাটি ঢুকেছে তা ওযুর পরও যায়নি। এ অবস্থায় কি আমার ওযু এবং ওই ওযু দিয়ে আদায়কৃত নামায সহীহ হয়েছে?

উত্তর সাধারণ অবস্থায় মাটিতে পানি লাগলে তা ভিজে পানি নিচ পর্যন্ত চলে যায়। অর্থাৎ এটি শরীরে পানি পেঁৗছাতে প্রতিবন্ধক হয় না। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে অবস্থা এমন হলে আপনার ওযু সহীহ হয়েছে এবং সে ওযু দিয়ে আদায়কৃত নামাযও সহীহ হয়েছে।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশাইখ, পৃ. ১৮; খুলাসাতুল ফাতাওয়া ১/২২; হালবাতুল মুজাল্লী ১/১৫১; আলবাহরুর রায়েক ১/১৩; শরহুল মুনইয়া, পৃ. ৪৮; আদ্দুররুল মুখতার ১/১৫৪। সূত্র: আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ