শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

উমেদনগর মাদরাসায় বোখারীর শেষ দরসে আল্লামা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রউফ আশরাফ।।

হবিগঞ্জ প্রতিনিধি>

হবিগঞ্জের উমেদনগর মাদরাসায় খতমে বোখারীর সর্বশেষ হাদিসের দরস প্রদান করেছেন দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররেসিন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আমিরুল হিন্দ আওলাদে রাসুল আল্লামা সাইয়্যেদ আরশাদ মাদানী।

আজ শনিবার (১৯ মার্চ) সকাল এগারোটায় হেলিকাপ্টার যোগে জামিয়ায় আসেন তিনি। আওলাদে রাসূল (সা.) এর বংশধরের আগমনের সংবাদ শুনে সকাল থেকে জেলার বরেণ্য আলেম-উলামা ছাত্র ও সর্বস্থরের মানুষের উপচে পড়া ভিড় জমে থাকে। তিনি সকাল এগারোটার জামিয়ায় উপস্থিত হন।

প্রথম শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক রহ.- এর কবর জিয়ারত করেন। খতমে বোখারীর দরস প্রদানের সময় উপস্থিত সকল মুসল্লীদের নসীহত করেন। বিশ্ব ও বাংলাদেশের জন্য শান্তি কামনা করে বিশেষ দোয়া করেন ।

এসময় উপস্থিত ছিলেন জামিয়ার মুহতামিম হাফিজ মাওলানা মাসরুরুল হক হবিগঞ্জী, সিনিয়র মুহাদ্দিস ও প্রধান মুফতী আব্দুল কাইয়ুম কালাইনজুরী, মাওলানা রশিদ আহমদ, হাফিজ মাওলানা তাফহীমুল হক, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা তাজউদ্দীন হাবীব,হাফিজ মাওলানা ওয়াসিক বিল্লাহ হিব্বান, মাওলানা আব্দুল হক,মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা শফিক আহমদ।

ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতী এখলাছুর রহমান রিয়াদ, কেন্দ্রীয় যুব জমিয়তের নির্বাহী সদস্য মুফতী সোহাইল আহমদ, হবিগঞ্জ জেলা জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা শামসুল হক সাদী মুসা, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহবুবুর রহমান হেলাল, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল করিম আজহার, অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, দারুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জুনাইদ আহমদ।

মাওলানা গোলাম কাদির,আব্দুল মান্নান (রহ.) ছাহেবজাদা মাওলানা এমদাদুল্লাহ,বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আব্দাল হুসেন খান। জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইমরান আহমদ উসমানী প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ