শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

২০ মার্চ কওমি উদ্যোক্তা’র ২য় উদ্যোক্তা সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহদী হাসানাত খান: জনপ্রিয় ভার্চুয়াল বিজনেস গ্রুপ ‘কওমি উদ্যোক্তা’র ‘২য় উদ্যোক্তা সম্মেলন’ আগামী ২০ মার্চ। ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের ‘সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে’ অনুষ্ঠিত হবে বৃহৎ এ উদ্যোক্তা সম্মেলন।

‘নিজের কথা কও’ শ্লোগানে ২০২০ সালের ২ জুন শুরু হয় কওমি উদ্যোক্তার পথচলা। কোভিড নাইন্টিন ও লকডাউনে অর্থনৈতিক অস্থিরতার সময়ে যখন কর্মসংস্থান হারাচ্ছিল মানুষ তখন ব্যবসা-বাণিজ্যের এই ভিন্নধর্মী প্লাটফর্ম আশা ও উদ্যিপনা জাগায় তরুণ আলেমদের। যেখান থেকে এ পর্যন্ত হাজারও তরুণ সফল উদ্যোক্তায় পরিণত হয়েছে। গড়ে উঠেছে ব্যক্তি মালিকানাধীন অনেক কোম্পানি।

জানা যায়, সম্মেলনে ৫০০ তরুণ উদ্যোক্তা উপস্থিত হবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বিভিন্ন প্রডাক্ট নিয়ে যারা কাজ করছেন।

অনুষ্ঠানে শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, ব্যবসায়ী, উদ্যোক্তা, ডিজিটাল মার্কেটার, স্যোশাল ওয়ার্কারসহ সাংস্কৃতিক ব্যক্তিগণ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে উদ্যোক্তা, ব্যবসা বিষয়ে মতবিনিময়ের পাশাপাশি বিষয়ভিত্তিক আলোচনা করবেন আলোচকগণ।

‘কওমি উদ্যোক্তা’ ফাউন্ডার ও অ্যাডমিন মাওলানা রোকন রাইয়ান বলেন, আমাদের উদ্যোক্তা সম্মেলন একটা নতুন আবহ নিয়ে আসে তরুণদের মধ্যে। এবারও সেই আগ্রহ উত্তেজনা বিরাজ করছে সম্মেলন ঘিরে।

তিনি বলেন, গত বছর ঢাকা চট্টগ্রামে দুটি সম্মেলনে অনুষ্ঠিত হয়। যাতে প্রায় ১ হাজার তরুণ অংশ নিয়েছিলেন। তারা দিনশেষে বাড়ি ফিরেছেন একটু নতুন স্বপ্ন আর বুক ভরা সাহস নিয়ে। এবারও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ।

গ্রুপের কো ফাউন্ডার হাফেজ মুমিনুল ইসলাম বলেন, ‘উদ্যোক্তাদের জন্য ব্রান্ডিংয়ের চেয়ে উপকারী আর কিছু নেই। যতটা না-পণ্য বিক্রির দিকে মনোনিবেশ করতে হবে, তারচেয়ে বেশি মনোনিবেশ করতে হবে নিজের ব্রান্ডিং বা প্রচারের দিকে। আমাদের উদ্যোক্তা সম্মেলন সেই ব্রান্ডিংয়ের বিশাল সুযোগ তৈরি করে দেয়।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ২০২০ তারিখে ১ম উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। এতে দেশ বরেণ্য মান্যবর ব্যক্তিবর্গ আগমন করেছিলেন। তথ্যমতে, এ সম্মেলন দ্বিগুণ আশা জাগানিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ