সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

ফিল্মি স্টাইলে পাচারকালে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘পুষ্পা’ নামের একটি সিনেমার স্টাইলে ভারতের উত্তর প্রদেশ থেকে বাংলা বাজারে পাচার হচ্ছিল ফেনসিডিল। কিন্তু শেষ রক্ষা হলো না। সিউড়িতে ঢোকার মুখে পিকআপ ভ্যান থেকে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে দেশটির পুলিশ।

ভারতের সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়, বেশ কিছুদিন ধরেই উত্তর প্রদেশ থেকে বাংলা বাজারে মাদক পাচারের কারবার চলছিল। খবর পেয়ে শনিবার সকালে চারটি থানায় পাঁচটি পৃথক দল গঠন করে জেলা পুলিশ। এর মধ্যে সিউড়ি থানার দুটি, সদাইপুর, দুবরাজপুর ও মহম্মদবাজার থানার একটি দল। বীরভূম জেলার ৬০ নম্বর জাতীয় সড়কে সকাল থেকেই অভিযান চালায় পুলিশ। নির্দিষ্ট কোনো গাড়ির নম্বরের তথ্য না থাকলেও আলুর গাড়িতে মাদক পাচার হচ্ছে এমন তথ্য ছিল। সেই মতো সিউড়ি থানার পুলিশ তিলপাড়া সেতুর কাছে পিকআপ ভ্যানটিকে আটকায়। তল্লাশি চালিয়ে আলুর বস্তার নিচ থেকে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করে।

বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি বলেন, পিকআপ ভ্যানে ১৭ বস্তায় পাঁচ হাজার বোতল ফেনসিডিল ছিল। পাঁচটি দল যৌথভাবে কাজ করে এ সাফল্য পেয়েছে। ওই পিকআপে দুজন ছিল। একজন পালিয়েছে। চালক হাফিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি মালদা জেলার কালিয়াচকে। জিজ্ঞাসাবাদ চলছে। কোথা থেকে এ মাদক যাচ্ছিল তা জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, বিহার হয়ে মাদক বাংলার বাজারে আসছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ