শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

শুরু হচ্ছে নুরানী মু’আল্লিম প্রশিক্ষণ কোর্স: ভর্তি চলবে ১ রমজান পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: পবিত্র রমজান মাস উপলক্ষে শাইখুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. এর প্রতিষ্ঠিত ও প্রবর্তিত নূরানী তালীমুল কুরআন বাের্ড বাংলাদেশ-এর ‘নূরানী মুআল্লিম প্রশিক্ষণ কোর্স শুরু হতে যাচ্ছে। সারাবছরের প্রশিক্ষণ সময়সূচি প্রকাশ করেছে। ভর্তি চলবে ১ রমজান পর্যন্ত।

বোর্ডটির প্রধান কার্যালয় ঢাকার মোহাম্মদপুরে ও শাইখুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. এর নিজ জন্মভূমি গ্রামের বাড়ী বেলায়েতনগর, চাঁদপুরে রমজানের এই বিশেষ মু’আল্লিম কোর্স অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণের জন্য ভর্তি ফি ৮০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রশিক্ষণকালীন সময়ে প্রশিক্ষণার্থীদের থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি থাকবে।

ভর্তির জন্য যেসব বিষয় লক্ষ রাখতে হবে: স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পূর্ণ কুরআন মাজীদ সহীহ্-শুদ্ধভাবে তিলাওয়াতে সক্ষম হতে হবে। মােবাইল ব্যবহার সম্পূর্ণ নিষেধ থাকবে। আইডি কার্ড অথবা জন্ম-নিবন্ধন কপি সাথে আনতে হবে। প্রশিক্ষণ চলাকালীন ছুটি নেওয়া যাবে না। বিছানাপত্রসহ ১দিন পূর্বে প্রশিক্ষণ কেন্দ্রে হাজির হতে হবে।

নূরানী তা’লীমুল কুরআন বাের্ড বাংলাদেশ বোর্ডে যাতায়াতের ঠিকানা: ঢাকার যে কোন প্রান্ত থেকে শ্যামলী অথবা মােহাম্মদপুর বাসষ্ট্যান্ড নেমে শিয়া মসজিদ মােড় ২৪/বি, ব্লক-সি, রিং রােড, আদাবর মােহাম্মদপুর, ঢাকা-১২০৭।

প্রধান কার্যালয় ঢাকার মোহাম্মদপুরে অনুষ্ঠিতব্য কোর্স বিষয়ে জানতে কল করুন- ০১৭৩৩-৭১৫৬৭৮ নাম্বারে।  বেলায়েতনগরে অনুষ্ঠিতব্য কোর্স বিষয়ে জানতে কল করুন ০১৭৮১৬৯১৬০০ নাম্বারে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ