শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

দোকানে ধূপ কাঠি জালানো শরিয়ত কি বলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দোকানে ধৃপ কাঠি জালানো শরিয়ত কি বলে

ইসলামে আগরবাতি ও ধূপশলা জ্বালানো বৈধ কি বৈধ নয় তা নির্ভর করে ব্যক্তির বিশ্বাস ও উদ্দেশের উপর। এসব জ্বালানোর পেছনে যদি তার আপত্তিকর কোন বিশ্বাস বা উদ্দেশ্য না থাকে বরং নিছক সুগন্ধি গ্রহণ কিংবা দুর্গন্ধ দূরীকরণই উদ্দেশ হয় তাহলে তাতে কোনো বিধি নিষেধ নেই। যেমন মরদেহ থেকে সৃষ্ট দুর্গন্ধ দূরীকরণের লক্ষে খাটিয়ার চার পাশে আগরবাতি বা এ জাতীয় গন্ধকী বস্তু জ্বালানোর কথা বলা হয়।

ধর্মীয় অনেক অনুষ্ঠানেও আগরবাতি ও গোলাপ জলের ব্যবহার লক্ষ্য করা যায়। এগুলোকে যদি আবশ্যকীয় মনে না করে ব্যবহার করা হয় তাহলে তাতে কোনো সমস্যা নেই।

তবে অনেক সমাজে আগরবাতি ও গোলাপ জলকে আবশ্যকীয় ধর্মীয় অনুষঙ্গ জ্ঞান করে থাকে। এটা নিষিদ্ধ। সমাজের এ আবশ্যকীয় ধারণা বিলুপ্ত করার লক্ষে এগুলোর ব্যবহার পরিহার করাই শ্রেয়। সূত্র: মুসলিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ