শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

গরমে স্বস্তি দিবে শসার স্যুপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রচণ্ড গরমে নিশ্বাস-প্রশ্বাস ত্যাগ ও গ্রহণ করতে কষ্ট হয়। ঘর থেকে বের হলেই ঘেমে শরীরে ক্লান্তি ভাব আনে। গরমের সময় অনেকেরই পেটের সমস্যাসহ বিভিন্ন ধরনের রোগ-জীবাণুর সমস্যা দেখা দিতে পারে। এই মৌসুমে শীতল খাবার খেলে শান্তি মিলবে। খেতে হবে সহজপাচ্য খাবার।

গরমের পুষ্টিকর খাবারের তালিকায় শসা অন্যতম। শসা আমরা সাধারণত সালাদ হিসেবে খাই। কবে শসা দিয়ে অনেক ধরণের খাবার রান্না করা যায়। শসা দিয়ে তৈরি যে কোন খাবার বেশ সুস্বাদু হয়। শসা নিজে হজম হয় না, কিন্তু যে কোনও খাবার হজম করতে ওস্তাদ। শশায় থাকা মিনারেল, ভিটামিন, ইলেক্টোলাইটস শরীরে পুষ্টি জোগায়।

শরীরে টক্সিন দূর করতেও শসার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। এই গরমে তরতাজা থাকতে শসার স্যুপ খেতে পারেন।

উপকরণ: শসা, দই, মৌরি গুঁড়ো, কাঁচা মরিচ, জল, পাতি লেবুর রস, লবন।

প্রণালী: দইয়ের পানি একেবারে ঝরিয়ে নিন। শসার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন। চাইলে শসার বীজ বাদ দিয়ে দিতে পারেন।

এবার একটি ব্লেন্ডারে শশার টুকরো, দই, মৌরি গুঁড়ো, কাঁচা মরিচ, পাতি লেবুর রস, লবন দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিন। প্রয়োজন মতো পানি দিন। মিশ্রণটি একটি পাত্রে রেখে ফ্রিজে রেখে দিন।

এই স্যুপ টোস্ট, স্যান্ডউইচ, গার্লিক ব্রেড ইত্যাদি দিয়ে খাওয়া যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ