সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

র*মজানে সু'স্থ থাকতে খাদ্যাভাস যেমন হওয়া উচিৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলেই এলো রমজান মাস। রমজানে স্বাভাবিক জীবন যাপনের বেশকিছু পরিবর্তন আসে। আর সব থেকে বড় পরিবর্তন হয় খাবারে। এসময় আমরা অনেকেই শারীরিক সমস্যার মুখোমুখি হই। তবে একটু সাবধান হয়ে বুঝে চললে এই সমস্যা কাটিয়ে রোজা রাখতে পারবো। অর্থসূচক

রমজানে চাই স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার। আমরা সারা দিন রোজা রাখার পর ইফতারে অতিরিক্ত তেলে ভাজা খাবার খাই। এ খাবারগুলো অনেক সময় বাইরে থেকে কিনে আনি। যার মান নেয়ে সংশয় থেকেই যায়।

রোজার মাসে খাবার সাধারণত তিনবার খাওয়া হয় । বিশেষজ্ঞরা বলেন, নিয়ম করে সব ধরনের খাবারই খেতে হবে। যেন শরীর পুষ্টিকর খাবারের অভাবে দুর্বল না হয়। যেমন:

ইফতারিতে দু-একটা খেজুর, শরবত এবং টাটকা ফল খেলে শরীরের জন্য ভালো। সঙ্গে চাইলে ঘরে তৈরি মুখরোচক খাবার থাকতে পারে। সন্ধ্যা রাতের খাবারে ভাত বা রুটি, প্রচুর সবজি, দু-এক টুকরা মাছ বা মাংস, দুধ ও ফল খেতে হবে। ইফতার ও ঘুমানোর মাঝের সময়ে প্রচুর পানি পান করতে হবে। সেহরিতে একটু হালকা খাবারই ভালো। এবারের রোজা গরমের সময় হচ্ছে। এখন দিন অনেক বড়, আমাদের প্রায় ১৫ ঘণ্টা না খেয়ে রোজা রাখতে হবে। প্রচুর আশযুক্ত খাদ্য এবং পানি পান নিশ্চিত করতে হবে।

রোজা রাখার মুল উদ্দেশ্য ভুলে গেলে চলবে না। সারা দিন রোজা রেখে খাবার গ্রহণেও সংযমী হতে হবে।
রোজা রাখুন এবং সুস্থ থাকুন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ