শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

চোখে ঔষধ বা ড্রপ ব্যবহার করলে কি রোজা ভেঙ্গে যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রহমত, বরকত ও মাগফিরাতের সওগাত নিয়ে পবিত্র মাহে রমজান মুমিনের দ্বারপ্রান্তে। মহান আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য শ্রেষ্ঠ উপহার এ মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় একজন মুমিন তাকওয়ার গুনে গুনাণ্বিত হতে পারে। হতে পারে রাসুল সা. এর শ্রেষ্ঠ একজন উম্মত। লাভ করতে পারে ইহকালীন ও পরকালীন প্রভূত কল্যাণ। আল্লাহ ও তাঁর রাসূলের বাতলানো পন্থা ও সাহাবায়ে কেরামের নমুনায় রমজান পালনেই তা সম্ভব।

আওয়ার ইসলাম পাঠকের জন্য মাহে রমজান জুড়ে “মাসায়েলে রমজান” শিরোনামে প্রতিদিন গুরুত্বপূর্ণ কিছু মাসায়েল পাঠকের সমীপে উপস্থাপন করা হবে। নিয়মিত মাসায়েল লিখবেন, শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা চৌধুরীপাড়ার ইফতা বিভাগের মুশরিফ, মুফতি সাদেকুর রহমান।।



চোখে ঔষধ, ড্রপ সুরমা ও মলম ইত্যাদি ব্যবহার করলে রোজা ভঙ্গ হবেনা। যদিও এগুলোর স্বাদ গলায় উপলব্ধি হয়।
ইসলাম ও আধুনিক চিকিৎসা,৩২২।

কানে ঔষধ বা ড্রপ ব্যবাহার করলে কি রোজা ভেঙ্গে যাবে? কানে ড্রপ, ঔষধ, তৈল ও পানি ইত্যাদি প্রবেশ করালে রোজা ভঙ্গ হবেনা । ইসলাম ও আধুনিক চিকিৎসা;৩২২।

নাকে ঔষধ বা ড্রপ ব্যবহার করলে কি রোজা ভেঙ্গে যাবে? নাকে ড্রপ, ঔষধ ও পনি ইত্যাদি ঢুকিয়ে ভেতরে টেনে নিলে রোজা ভেঙ্গে যাবে। ইসলাম ও আধুনিক চিকিৎসা ৩২৩।

হেদায়া, ফতহুল কদির, ফাতাওয়া আলম গিরি ,ফাতাওয়া শামি, আল-বাহরুর রায়েক ইত্যাদি ফাতাওয়ার গ্রহণযোগ্য কিতাব সমূহে স্পষ্টভাবে উল্লেখ আছে যে, কানে ঔষধ বা তৈল ব্যবহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে।

অথচ সমকালীন মুফতিয়ানে কেরামের ফতোয়া হল, রোজা ভঙ্গ হবেনা। এই জাতীয় রোজার আরো বেশ কিছু মাসআালায় সমকালীন মুফতিয়ানে কেরামের ফতোয়া পূর্বেকার ফুকাহায়ে কেরামের ফতোয়ার বিপরীত পরিলক্ষিত হয়। এখন প্রশ্ন হল এরুপ ভিন্নতা কেন?

এর উওর খুঁজার জন্যে এবং রোজার অন্যান্য আধুনিক মাসায়েল সমুহ সহেজ বুঝার জন্যে ভূমিকা স্বরুপ কিছু কথা পেশ করাকে অতিবও জরুরি মনে করছি। তাই আমি মারকাযুল বুহুস আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচলক, ও প্রধান মুফতি এবং জামি"য়া ইসলামিয়া দারুল উলূম ঢাকা (মসজিদুল আকবর) এর প্রিন্সিপাল, শাইখুল হাদিস ও প্রধান মুফতি আল্লামা মুফতি দিলাওয়ার হোসাইন এর তথ্যাবধানে রচিত "ইসলাম ও আধুনিক চিকিৎসà¦