শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রোজার ফজিলত পেতে করণীয় ও বর্জনীয়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাহিদ হাসান।। রোজা ফারসি শব্দ যার আরবী প্রতিশব্দ হলো সাওম।তার শাব্দিক অর্থ সংযম।সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার ও যাবতীয় ভোগবিলাস থেকে বিরত থাকাকে রোজা বলে। রোজা ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম একটি।

ঈমান,সালাত ও যাকাতের পরেই রোজার অবস্থান। রোজা হলো শারিরীক ইবাদত। মুসলমান, বোধশক্তি সম্পন্ন ও প্রাপ্ত বয়স্ক প্রত্যেক নর-নারীর উপর রমজানের রোজা ফরজ। যা ফরজ করা হয় দ্বিতীয় হিজরীর শাবান মাসে।

আল্লাহ তায়ালা পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেন হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তীদের উপর, হয়তো তোমরা সতর্কতা অবলম্বন করবে।(সূরা বাকারা আয়াত-১৮৩) হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন। রাসুলুল্লাহ সা. বলেছেন তোমাদের জন্য বরকতময় মাস রমজান এসেছে।

এ মাসে সাওম পালন করা আল্লাহ তায়ালা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এ মাসে আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়। জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়। এবং চির অভিশপ্ত শয়তানকে শিকল বন্ধি করে রাখা হয়।

এ মাসে একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম। যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে অবশ্যই প্রত্যেক কল্যাণ থেকেই বঞ্চিত রইলো। (নাসায়ী-২১০৬)

হযরত আবু হুরায়রা রাযি. থেকে অপর এক হাদিসে বর্ণিত আছে,রাসুলুল্লাহ সা. বলেছেন যে ব্যক্তি ঈমান ও সওয়াব লাভের আশায় সিয়াম পালন করবে, তাঁর পিছনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে। (বুখারি-১৮০২)।

হযরত সাহল ইবনু সাদ রাযি. থেকে বর্ণিত তিনি বলেন। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন জান্নাতের আটটি দরজা রয়েছে তার মধ্যে একটি দরজা আছে যার নাম 'রাইয়্যান' রোজাদারগণ এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে।(সহীহুল বুখারী- ৩২৫৭, সুনানুল কুবরা লিল বায়হাকী- ৮৫২২) অপর এক হাদিসে বর্ণিত আছে নবী করিম (সাঃ) ইরশাদ করেনঃ আদম সন্তানের প্রত্যেকটি নেক আমলের সওয়াব দশ থেকে সত্তর গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়।

আল্লাহ তায়ালা বলেন কিন্তু রোজা এর ব্যতিক্রম। কেননা রোজা আমার জন্য রাখা হয় আর আমিই এর প্রতিদান দিবো (বুখারী-১৯০৪) রোজাদারের মুখের দূর্গন্ধ আল্লাহ তায়ালার কাছে মেশকে আম্বরের চেয়েও সুগন্ধিযুক্ত।

রোজা মুমিনের জন্য ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে ঢাল যেভাবে প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা করে,তেমনিভাবে রোজা জাহান্নামের আগুন থেক