বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

ইমামের সালাম ফেরানোর আগেই মুক্তাদির দোয়া পড়া শেষ হয়ে গেলে বাকি সময় কী করবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইমামের সালাম ফেরানোর আগেই যদি মুক্তাদির তাশাহহুদ, দরূদ ও দুআ সমাপ্ত হয়ে যায় তাহলে সালাম ফিরানোর আগ পর্যন্ত কী করবে?

উত্তর প্রথম কথা এই যে, নামাযে দুআ-দরূদ বুঝে-শুনে তারতিলের সাথে পড়া উচিত। এরপরও যদি ইমামের আগে মুক্তাদির দুআ-দরূদ সমাপ্ত হয়ে যায় তাহলে কুরআন-হাদীসের কোনো দুআ জানা থাকলে তা পড়তে থাকবে। যদি জানা না থাকে তাহলে

اللهم إني ظلمت نفسي ظلما كثيرا বারবার পড়তে থাকবে। একই দুআ বারবার পড়তে কোনো বাধা নেই; বরং সুযোগ থাকলে তাই করা উচিত। প্রকাশ থাকে যে, শেষ বৈঠকে শুধু

اللهم إني ظلمت نفسي দুআটিই পড়তে হবে এমন নয়। কুরআন-হাদীসের যে কোনো দুআ অথবা অন্য কোনো ভালো দুআও পড়া যায়। কারণ হাদীস শরীফে আছে-

ثم يتخير من الدعاء أعجبه إليه فيدعو অন্য হাদীসে আছে ثم ليتخير من المسألة ما شاء অর্থাৎ সালামের পূর্বে মুসল্লিরা যে দুআ করতে চায় করতে পারে। হাদীস শরীফের একটি দুআ এই

الله إني أعوذبك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال. (সহীহ মুসলিম, হাদীস : ৫৮৮) আরো একটি দুআ হল-

الله اغفرلي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أسرفت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت. (সহীহ মুসলিম, হাদীস : ৭৭১)

আর কুরআন মজীদের ছোট ছোট দুআ তো সকলেরই জানা আছে। যেমন- رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا وَ اِنْ لَّمْ تَغْفِرْ لَنَا وَ تَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِیْنَ

رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنْیَا حَسَنَةً وَّ فِی الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ

رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَیْتَنَا وَ هَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ

ইত্যাদি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ