শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রমজান আত্নিক উৎকর্ষের মাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ শামসুল ইসলাম সাদিক।। মহিমান্বিত ও আতিœক উৎকর্ষের মাস পবিত্র রমজান। এ মাস নি:সন্দেহে অন্যান্য মাস থেকে আলাদা ও শ্রেষ্ঠ। আরবি মাসসমূহের নবম মাস রমজান।

বিশ্বের মুসলিমদের জন্য সিয়াম সাধনার পবিত্রতম মাস এটি। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা তিন নম্বর। কোরআনে আল্লাহ নিজের সঙ্গে রোজার সম্পর্কের কথা ঘোষণা করেছেন। সকল ইবাদত-বন্দেগি থেকে রোজার আলাদা মর্যাদাও দিয়েছেন। রোজা শব্দটি ফারসি। এর আরবি পরিভাষা হচ্ছে সওম, বহুবচনে বলা হয় সিয়াম। সওম অর্থ বিরত থাকা, পরিত্যাগ করা অথবা জ্বালিয়ে ভস্ম করে দেওয়া। রাব্বে কারিমের সন্তুটি অর্জনের লক্ষে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তসহকারে পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকাই সওম।

দ্বিতীয় হিজরি শাবান মাসে রমজানের রোজা ফরয হয়। নামাযের মতো এই রোজাকে পূর্ববর্তী সকল নবির শরীয়তে ফরয ছিল। ইরশাদ হচ্ছে- হে মুমিনগণ! তোমাদের প্রতি রোজা ফরয করা হয়েছে যেমন ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি, যাতে তোমরা আল্লাহভীরু হতে পারো, পরহেজগার হতে পারো। (সুরা বাকারা:আয়াত- ১৮৩)।

সর্বশেষ গ্রন্থ আল কোরআন এ মাসে নাজিল করা হয়। তাই এ মাসের পবিত্রতা, মাহাত্ম্য ও মহিমা নি:সন্দেহে অতুলনীয়। ইরশাদ হচ্ছে- ‘রমজান এমন এক মহিমাময় ও গৌরবামন্বিত মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে’।

নিশ্চয়ই আমি এই কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি। ‘রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে আর এ কোরআন মানবজাতির জন্য সঠিক পথের দিশা, সৎপথের সুস্পষ্ট নিদর্শন, সত্য-ন্যায়ের পার্থক্যকারী’। (সুরা বাকারা:আয়াত- ১৮৫)।

অতএব, ‘তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাসটি পাবে সে যেন রোজা রাখে, যদি সে অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে, সে পরবর্তী সময়ে গুনে গুনে সেই পরিমাণ দিন পূরণ করে দেবে’। ‘আল্লাহ্ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য কঠিন করতে চান না, যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হিদায়াত দান করার দরুন আল্লাহর মহত্ত্ব বর্ণনার পর কৃতজ্ঞতা স্বীকার করো’। পূর্ববর্তী আসমানি গ্রন্থসমূহ ও সহীফাগুলোও রমজান মাসে নাজিল হয়।

রমজান মাসের পহেলা (অথবা ৩রা তারিখে) ইব্রাহীম (আ:) সহীফা লাভ করেন, এই মাসের ৬ তারিখ মূসা (আ:)-এর ‘তাওরাত’। ১২ তারিখে দাউদ (আ:) ‘জাবুর’ লাভ।

১৮ তারিখে ঈসা (আ:)-এর ‘ইঞ্জিল’ লাভ করেন। ‘উপবাস ব্রত’ পৃথিবীর সকল ধর্মেই রয়েছে। সুদীর্ঘ এক মাসব্যাপী ভোর (সুবহে সাদিক) থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস à