শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

লিবিয়া উপকূলে নৌকাডুবি: ৩৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ৩৫ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় ৬ জনের মরদেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন ২৯ জন।

শনিবার (১৬ এপ্রিল) জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) এই তথ্য জানায়।

সংস্থাটি আরও জানিয়েছে, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর সাবরাথার উপকূলে নৌকাডুবির ঘটনাটি ঘটে। উত্তর আফ্রিকার এই দেশটির এই শহরটি মূলত ভূমধ্যসাগরজুড়ে বিপজ্জনক সমুদ্রযাত্রায় আফ্রিকার লোকদের প্রধান লঞ্চিং পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়।

শুক্রবার (১৫ এপ্রিল) নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। তবে কেন, কীভাবে এ ঘটনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এক টুইট বার্তায় আইওএম-এর তরফে আরও জানানো হয়, এ সপ্তাহে লিবিয়া উপকূলে নৌকাডুবে অন্তত ৫৩ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছেন।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু মানুষ নানা সংকটের মধ্যে পড়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন। কয়েক বছর ধরে সেই সংখ্যা বহু গুণে বেড়ে গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৪৭৬ জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ