রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন ফিনল্যান্ডের তরুণ হালদুন আলসানা। এরপর পবিত্র কুরআনের প্রতি গভীর ভালোবাসা থেকে মাত্র পাঁচ বছরে পুরো কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন তিনি। ২২ বছর বয়সে নিজ শহরের একটি ইসলামিক সেন্টারে তারাবির নামাজে ইমামতি করার পাশাপাশি জুমার খুতবাও দেন এই তরুণ।

প্রতিবেদন অনুযায়ী, ইসলাম গ্রহণের পর কুরআনের প্রতি হালদুনের ভালোবাসা ক্রমেই বাড়তে থাকে। একপর্যায়ে পুরো কোরআন হিফজ করার সিদ্ধান্ত নেন তিনি। অধ্যাবসায় ও নিষ্ঠার মাধ্যমে পাঁচ বছরের মধ্যেই সেই লক্ষ্য পূরণ করেন।

হালদুন বলেন, একসময় তিনি কল্পনাও করেননি যে হাফেজে কুরআন হতে পারবেন। তিনি নিজের এই অর্জনকে মহান আল্লাহর অনুগ্রহ ও দয়া হিসেবে দেখেন।

কুরআন হিফজের পাশাপাশি চিত্রশিল্পী হিসেবেও পরিচিত হালদুন। তবে বর্তমানে পবিত্র কুরআন তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কুরআনের সঙ্গে তাঁর এই সম্পর্ক জীবনকে নতুনভাবে সাজাতে ভূমিকা রেখেছে।

ফিনল্যান্ডকে বিশ্বের অন্যতম সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে তুলে ধরা বিভিন্ন প্রতিবেদন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। হালদুনের মতে, যে সমাজে আত্মহত্যা, মাদকাসক্তি, মদ্যপান ও পারিবারিক সহিংসতার মতো সমস্যা রয়েছে, সেখানে সুখ-সমৃদ্ধির দাবিগুলোও গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন।

হালদুনের জীবনকাহিনি তুলে ধরে বলা হয়েছে, আন্তরিকভাবে সত্য ও হেদায়াতের সন্ধান করলে মানুষের জীবন নতুন পথে এগিয়ে যেতে পারে। ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ করে ২২ বছর বয়সে হাফেজে কোরআন ও তারাবির ইমাম হয়ে ওঠা তাঁর জীবনে কুরআনের প্রতি ভালোবাসা, অধ্যবসায় ও বিশ্বাসের এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। সূত্র: ইউএনএ নিউজ

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ