রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী শীতকালে নিজেকে সুস্থ রাখার উপকারী ১০টি টিপস ৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয় মাদরাসায় শিশু নিপীড়ন রোধে কার্যকর পদক্ষেপ চান শায়খ আহমাদুল্লাহ ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক

৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাইবার নিরাপত্তা ঝুঁকিতে তিন দিন বন্ধ থাকার পর ফের সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।

রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি সচল হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

এর আগে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটির কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক এ ব্যবস্থা নেয়। সম্প্রতি ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত পিএইচপি প্রোগ্রামিং ভাষায় দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইটের নিরাপত্তা যাচাই এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেয়।

উল্লেখ্য, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় বিভিন্ন প্রতিষ্ঠান সতর্কতা জোরদার করে। একই ধরনের ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকও সাময়িকভাবে তাদের ওয়েবসাইট বন্ধ রাখে। নিরাপত্তাঝুঁকি মোকাবিলার পর রোববার সকালে ওয়েবসাইটটি আবার চালু করা হয়।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ