রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র

পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মারদান জেলার তখত ভাই এলাকার প্রবীণ আলেম ও তাবলিগের মুরব্বি মাওলানা হাবিবুল হক শনিবার (২৪ অক্টোবর) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। 

তিনি ‘শিওয়ে মাওলানা’ নামে পরিচিত ছিলেন। তাবলিগ জামাতের মারদান মারকাজের আমির হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি তাবলিগ জামাতের বিশ্ববরেণ্য মুরব্বি হজরত হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাব (রহ.)-এর দীর্ঘদিনের সঙ্গী ছিলেন।

তাঁর ইন্তেকালের খবরে পাকিস্তানের ধর্মীয় ও তাবলিগের অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দীর্ঘদিনের দ্বীনি খেদমত ও দাওয়াত-তাবলিগের কাজে অবদানের কথা স্মরণ করছেন তাঁর সহকর্মী, অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা।

মাওলানা হাবিবুল হক (রহ.) জীবনের দীর্ঘ সময় দ্বীনের খেদমত এবং দাওয়াত ও তাবলিগের কাজে ব্যয় করেছেন। মারদান মারকাজের আমির হিসেবে তিনি তাবলিগের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করছেন ধর্মীয় অঙ্গনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা মরহুমের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছেন। সূত্র: ইউএনএ নিউজ

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ