রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয় মাদরাসায় শিশু নিপীড়ন রোধে কার্যকর পদক্ষেপ চান শায়খ আহমাদুল্লাহ ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার

পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের দেওবন্দে দারুল উলুম দেওবন্দের পার্কিংয়ে দীর্ঘদিন ধরে পড়ে থাকা গাড়ি সরানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানে আসন্ন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সামনে রেখে পার্কিং খালি করতে গাড়ির মালিকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, দারুল উলুম দেওবন্দের পার্কিংয়ে বেশ কয়েকটি গাড়ি দীর্ঘ কয়েক মাস ধরে পড়ে রয়েছে। কোনো কোনো গাড়ির ওপর কভারও দেওয়া আছে। দীর্ঘদিন ধরে এসব গাড়ি সরানো না হওয়ায় প্রতিষ্ঠানের আসন্ন অনুষ্ঠানের প্রস্তুতিতে সমস্যা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়ির মালিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একাধিকবার গাড়ি সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু এরপরও অনেক গাড়ি পার্কিং থেকে সরানো হয়নি।

এ অবস্থায় গাড়ির মালিকদের আজ রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যার মধ্যে নিজ নিজ গাড়ি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গাড়ি সরানো না হলে সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হতে পারে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

একই সঙ্গে আসন্ন অনুষ্ঠানের প্রস্তুতি নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে দারুল উলুম দেওবন্দ কর্তৃপক্ষ। সূত্র: ইউএনএ নিউজ

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ