শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে খুঁজে পাবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ওয়াইফাইয়ের মাধ্যমে হাই স্পিড ইন্টারনেট কানেকশন আমাদের জীবন অনেক সহজ করে দিয়েছে। আজকাল প্রায় সব ঘরেই ওয়াইফাই কানেকশন দেখা যায়। এছাড়াও অনেক অফিসে ইন্টারনেট ব্যবহারের জন্য দেখা যায় এই ওয়্যারলেস প্রযুক্তি।

নিয়মিত ব্যবহার না করার কারণে অনেক সময় ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড ভুলে যান অনেকেই। যার কারণে নতুন ডিভাইস সেই ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করা সম্ভব হয় না।

তবে ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড ভুলে গেলে তা ফের খুঁজে বের করা সম্ভব। কীভাবে হারিয়ে যাওয়া ওয়াইফাই পাসওয়ার্ড খুঁজে পাবেন? এ কাজে লাগবে একটি কম্পিউটার, যা সেই ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে ইতোমধ্যেই কানেকটেড রয়েছে।

Windows PC ব্যবহার করে হারিয়ে যাওয়া ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড খুঁজে পাবেন যেভাবে

- Start বাটনে ট্যাপ করে Control Panel ওপেন করুন
- Network and Internet Settings ওপেন করুন
- PC তে Windows 11 চললে Network and Sharing Center অপশন বেছে নিন
- Connections অপশন বেছে নিয়ে নিজের ওয়াইফাই নেটওয়ার্কের ওপর ক্লিক করুন
- স্ক্রিনে একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে Wireless Properties অপশন বেছে নিন। এরপর Security ট্যাবে ক্লিক করে
- Show characters এর পাশে যে বক্সটি আছে সেখানে ক্লিক করুন।

macOS কম্পিউটার ব্যবহার করে পাসওয়ার্ড খুঁজে পাবেন যেভাবে

- কম্পিউটারে Keychain access অ্যাপ ওপেন করুন
- সাইডবারে System অপশনে ক্লিক করুন
- Passwords অপশন বেছে নিন। উইন্ডোর ওপর এই অপশন দেখা যাবে
- যে ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড খুঁজতে চাইছেন তালিকা থেকে সেই নেটওয়ার্কের ওপর ডাবল ক্লিক করুন
- Show Password অপশনে ক্লিক করুন। পাসওয়ার্ড দেখার জন্য আপনার কম্পিউটারের সিস্টেম পাসওয়ার্ড টাইপ করতে হবে।
এরপর সেখানে আপনার সিলেক্ট করা ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড দেখিয়ে দেবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ