শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায়

এরদোগানের সঙ্গে আলোচনা জাতিসংঘ মহাসচিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে তুরস্কের মধ্যস্থতার প্রচেষ্টার মধ্যেই দেশটি সফর করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।

গতকাল সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় তাকে স্বাগত জানান তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। পরে তুর্কি নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন জাতিসংঘ মহাসচিব। এ সময় বিশেষ করে ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা হয় তাদের। এক প্রতিবেদনে এক খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

রাশিয়া ও ইউক্রেন সফরের আগে তুরস্কে গিয়ে এরদোগানের সঙ্গে এ বৈঠক করলেন জাতিসংঘ মহাসচিব। মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।

সোমবার জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, গুতেরেস-এরদোয়ান বৈঠকে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোরের ওপর জোর দেওয়া হয়েছে। এ সময় যুদ্ধ অবসানে তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব।

এর আগে গত ১৮ এপ্রিল জাতিসংঘের সহায়তা কার্যক্রম বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মানবিক আলোচনার জন্য তুরস্কের ভূমিকার প্রশংসা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ