বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে ‘আবৃত্তি-উপস্থাপনা, লেখালেখি-সাংবাদিকতা কর্মশালা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের পরদিন থেকে ৭ দিনব্যাপী ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হতে যাচ্ছে “সাহিত্য-সাংবাদিকতা-লেখালেখি ও উচ্চারণ-আবৃত্তি-বক্তৃতা কর্মশালা-২০২২”।

এতে প্রশিক্ষণ দেবেন তরুণ উপস্থাপক আমির হামজা আল জামি (বক্তৃতা, আবৃত্তি, উচ্চারণ, ব্যাকরণ), সাংবাদিক ও কলামিস্ট জাকির মাহদিন (পত্রিকায় লেখালেখি, সাংবাদিকতা, কলাম, দর্শন-চিন্তা ও তাত্ত্বিক আলোচনা), কবি ও শিক্ষক ইয়াকুব আলী ইমাম (লেখালেখি, সাহিত্য, রোজ নামচা, উন্মুক্ত আলোচনা) প্রমুখ।

‘আদ-দাঈ সাহিত্য একাডেমি’র তত্ত্বাবধানে এ প্রশিক্ষণের আয়োজন করছে ‘মদিনাতুত তাহফিজ একাডেমি’, কলেজপাড়া (রেললাইনসংলগ্ন), ব্রাহ্মণবাড়িয়া। ব্যবস্থাপনায় রয়েছেন হাফেজ ক্বারী ইমরান হোসাইন ও হাফেজ এমদাদুল্লাহ আইয়ুবী। বিস্তারিত তথ্য ও যোগাযোগ: 01786-014543, 01747-665793

-কেএল