শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সারা বিশ্বে একই দিনে ঈদ করা কী ‘ইমাম আবু হানিফা’র মাজহাব?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মুফতী রেজাউল করীম আবরার।।

আবদুর রশিদ বুখারি রাহি. এর " খুলাসাতুল ফতোয়া" এর একটি ইবারতের কারণে প্যাচটি লেগেছে৷ সে ইবারতের কারণে কেউ কেউ বলেন, ইমাম আবু হানিফার মত হলো, সারা বিশ্বে একই দিনে ঈদ এবং রোজা রাখা হবে৷ সেখানে বলা হয়েছে,
صام أهل بلدة ثلثين يوما للرؤية، وأهل بلدة أخرى تسعة وعشرين يوما للرؤية، فعليهم قضاء يوم، ولا عبرة لاختلاف المطالع في ظاهر الرواية
অর্থাৎ যদি কোন শহরের লোকজন চাঁদ দেখে ৩০ টি রোজা পূর্ণ করে, অপর আরেকটি শহরের লোকজন চাঁদ দেখে ২৯ টি রোজা রাখে, তাহলে তারা একটি রোজার কাজা করবে৷ জাহিরুর রেওয়ায়াহ অনুযায়ী চাঁদের উদয়স্থলের ভিন্নতা ধর্তব্য নয়৷ (খুলাসাতুল ফতোয়া: ১/২৪৯)

আবদুর রশিদ বুখারি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন ৫৪২ হিজরিতে৷ তিনিই প্রথম জাহিরুর রেওয়ায়াহ হিসেবে এ মাসআলা উল্লেখ করেছেন৷ তারপর কেউ কেউ তার অনুসরণ করে সেটাকে উল্লেখ করেছেন৷ আল্লামা ইবনে আবিদিন শামি রাহি. ও উল্লেখ করেছেন৷

চাঁদের উদয়স্থলের ভিন্নতা ধর্তব্য না হওয়া হানাফি মাজহাবের জাহিরুর রেওয়ায়াহ নয়৷ ইমাম মুহাম্মাদ লিখিত ছয়টি কিতাব হলো জাহিরুর রেওয়ায়াহ৷ ছয়টি কিতাব হলো,কিতাবুল আসল,অপর নাম আল মাবসুত, আলজামিউস সগির, আলজামিউল কাবির, আসসিয়ারুস সগির, আসসিয়ারুল কাবির ও আযজিয়াদাত৷
ছয়টি কিতাবই এখন পাওয়া যায় আলহামদুলিল্লাহ৷ কিন্তু ছয় কিতাবের কোন কিতাবেই এ ধরণের কোন মাসআলা উল্লেখ করা হয়নি৷ সুতরাং এটা দৃঢ়তার সাথে বলা যায় যে, উদয়স্থলের ভিন্নতা ধর্তব্য না হওয়াকে

হানাফি মাজহাবের জাহিরুর রেওয়ায়াহ বলার সুযোগ নেই৷
বাকি ইমাম আবু ইউসুফ রাহি. এর একটি বক্তব্য কেউ কেউ উল্লেখ করে থাকেন৷
أبو يوسف في الأمالي : لو أن أهل بلدة صاموا للرؤية تسعة وعشرين يوما، وأهل بلد ثلاثين يوما للرؤية، فعلى من صام تسعة وعشرين يوما قضاء يوم.
আবু ইউসুফ রাহ.‘আলআমালী’ নামক বইয়ে বলেন,, কোন শহরবাসী যদি চাঁদ দেখে ২৯ রোজা রাখে, আর অন্য শহরের লোকেরা চাঁদ দেখেই ৩০ রোজা রাখে তাহলে ২৯ ওয়ালাদেরকে একটি রোজা কাজা করতে হবে। (উয়ূনুল মাসাইল পৃ.৩৮)

এখানে ইমাম আবু ইউসুফ রাহি. সারা বিশ্বে একই দিনে রোজা এবং ঈদ করার কথা বলেননি, বরং এক শহরের খবর অন্য শহরে গেলে যারা ২৯ টি রোজা রেখেছে, তাদের একটি কাজা করার কথা বলেছেন৷ প্রশ্ন হলো, এ বিধান নিকটবর্তী শহরের জন্য নাকি দূরবর্তী শহরের ক্ষেত্রেও প্রযোজà