শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

রমজানে টেলিভিশন প্রতিযোগিতায় মারকাযু ফয়জিল কুরআনের শিক্ষার্থীদের সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার শিক্ষার্থীরা ২০২২ সালের রমজান মাসে বিভিন্ন টেলিভিশনে হিফজুল কুরআন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে।

দেশের ৪ টিভি চ্যানেলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় রাজধানীর অন্যতম এই ইলমী বিদ্যাপীঠের মোট ৫ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছে।

আরটিভিতে অনুষ্ঠিত জিপিএইচ ইস্পাত আলোকিত কুরআন’ ২২ প্রতিযোগিতায় ২ য় স্থান অর্জন করেছে মারকাযু ফয়জিল কুরআনের শিক্ষার্থী হাফেজ আদনান রহমান।

বাংলাভিশনে অনুষ্ঠিত ‘পুষ্টি পবিত্র কুরআনের আলো’ ২২ প্রতিযোগিতায় ৩ য় স্থান অর্জন করেছে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী হাফেজ নুরুদ্দীন জাকারিয়া।

এটিএন বাংলায় অনুষ্ঠিত ‘বিআরবি হিফজুল কুরআন ‘সেরাদের সেরা’২২’ প্রতিযোগিতায় ৩ য় স্থান অর্জন করেছে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরিম।

বৈশাখী টিভিতে অনুষ্ঠিত ‘সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে ’ ২২’প্রতিযোগিতায় ২ য় স্থান অর্জন করেছে  হাফেজ জিহাদুল ইসলাম।

বৈশাখী টিভিতে অনুষ্ঠিত বিআরবি সাধারণ জ্ঞান ‘সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে ’ ২২’ প্রতিযোগিতায় ২ য় স্থান অর্জন করেছে হাফেজ লাবিব মাসরুর।

শিক্ষার্থীদের এই সাফল্যে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেছেন মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার  মুহতামিম মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম।

তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রদের মোবারকবাদ জানিয়েছেন এবং তাদের উত্তোরত্তর সাফল্য কামনা করেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ