শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বয়ান বা আলোচনার সময় যেসব কাজ করা বর্জনীয়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

একলোক মজলিসে হাকিমুল উম্মাত, মুজাদ্দিদে মিল্লাত, শাহ আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহু তায়ালার কাছে কিছু বলতে ছিলেন। কথার বলার সময়ে, কথা বলার পাশাপাশি হাত দ্বারা ইশারা করেও বুঝাচ্ছিলো।

এই ধরনের অভ্যাস প্রায়জনেরই আছে। তারা কাউকে কিছু বলার সময় হাত দ্বারাও ইশারা করতে থাকে। হাত নাড়িয়ে বুঝানোর চেষ্টা করে। ঐলোকের হাত নাড়ানো দেখে আল্লামা থানবী রাহিমাহুল্লাহু তায়ালা তাকে এভাবে হাত নাড়িয়ে কথা বলতে নিষেধ করলেন। এবং বললেন ‘এই ধরনের কাজ ভদ্রতার পরিপন্থি। দেখতে অপছন্দ।

তাছাড়া এভাবে হাত নাড়ানোর দ্বারা যার কাছে কথা বলা হচ্ছে তাকে অসম্মান করা হয়। কারণ, হাত নাড়িয়ে বলনেওয়ালা এটিই বুঝাতে চেয়েছে যে, আমার কথা মনে হয় তিনি বুঝতেছেন না। যাকে বুঝাতে চেয়েছি তিনি অত্যন্ত নির্বোধ। বোকা। শুধু মুখে বলাতে তিনি বুঝতে অক্ষম। এই হাত নাড়ানোর মাঝে আরেকটি দোষ আছে।

তা হলো, বলনেওয়ালা হাত নাড়িয়ে শ্রোতাকে বুঝাতে চেয়েছে যে, আপনি আমার কথা শুনার পাশাপাশি, আমার হাতের অঙ্গভঙ্গিও দেখুন। অথচ, হাতের অঙ্গভঙ্গি দেখানোর জন্যে শ্রোতাকে বাধ্য করার অধিকার বলনেওয়ালার নেই। সুতরাং আপনি এই ধরনের আদব পরিপন্থি অভ্যাস পরিত্যাগ করুন’। [মূলসূত্র: আল ইফাদাতুল ইয়াওমিয়্যাহ: খন্ড—১০, পৃষ্ঠা—৩৪৩—৪৪]

শিক্ষা: ১. ওয়াজ—মাহফিল, বক্তৃতা ও সেমিনার যেখানে সর্বজন শ্রদ্ধেয় একজন কথা বলে থাকেন, সেসব স্থানে বক্তা শ্রোতাদেরকে বুঝানোর সুবিধার্থে হাত দ্বারা প্রয়োজন অনুপাতে ইশারা করতে পারেন। তবে এইসব ক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে দৃষ্টিকটু হাত নাড়াচাড়া যেনো না হয়ে যায়। শ্রোতারা যেনো তার হাত নাড়াচাড়ার দ্বারা বিরক্ত হয়ে না পড়ে। অনেকে তো এমনভাবে হাত নাড়াতে শুরু করে যে, সাথে বসে থাকা লোকজনের চেহারায় গিয়ে হাত লেগে যায়। সামনের মাইক উল্টিয়ে ফেলে দেয়। চা এর কাপ অন্যের গায়ে গিয়ে পড়ে যায়।

এমন উত্তেজিত হাত নাড়াচাড়া করা শুধু দেখতেই দৃষ্টিকটু এমন না, বরং এই কাজের দ্বারা অনেক সময় লোকজনও আহত হয়ে যায়। ব্যথা—আঘাত পেয়ে যায়। এতেকরে লোকজনের অর্থ দন্ডের বোঝা বহন করতে হয়। বেচারা বক্তা বা সম্মানীয় হওয়ার কারণে তার থেকে ভদ্রতার খাতিরে অর্থ জরিমানা করতেও লোকজন ইতস্তত করে। যার কারণে কষ্ট উপার্জিত টাকা লাভেà