বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

শিক্ষার্থীদের গাইড বিমুখ করতে বছরের শুরুতেই কী ভাবছে কওমি মাদরাসা বোর্ড?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাম্প্রতিককালে কওমি শিক্ষার্থীদের মাঝে মূল কিতাবের বাইরে গাইড নির্ভরতা বেড়েছে বলে অভিযোগ সামনে এসেছে। গত বছর বেফাকের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষার সময় বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়।

গাইডের ধরনের বাইরে থেকে প্রশ্ন আসায় কিছু শিক্ষার্থীর অস্বত্বিতে পড়েন বলে একটা কথা সামনে আসে। এরপর শিক্ষাবিদদের পক্ষ থেকে কওমি অঙ্গনের ভবিষ্যত নিয়ে আশঙ্কার কথা জানানো হয়। এ বছর যখন নতুন একটি শিক্ষাবর্ষ শুরু হল, তখন শিক্ষার্থীদের গাইড থেকে ফিরিয়ে যোগ্য করে তুলতে কি ভাবছে বোর্ড ও আলেম শিক্ষাবিদেরা – তা জানার চেষ্টা করেছেন আওয়ার ইসলামের প্রতিবেদক নুরুদ্দীন তাসলিম।


শিক্ষাবিদদের মতামত:

উম্মুল মাদারিস খ্যাত চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী আওয়ার ইসলামকে বলেছেন, ‘গত এক যুগ ধরে আমরা শিক্ষার্থীদের গাইড নির্ভরতার বিষয়টি নিয়ে শঙ্কিত ছিলাম। এ নিয়ে শিক্ষার্থীদের সচেতন করে আসছি আরো আগে থেকে’।

‘সরকারি মাদরাসাগুলোতে পড়াশোনা করে প্রকৃত আলেম বের হচ্ছে না গাইড নির্ভর পড়াশোনার কারণে। ইদানীং কওমি মাদারাগুলোতেও গাইড নির্ভর পড়াশোনার মহামারী দেখা যাচ্ছে। এতে করে মুল যোগ্যতা আর তৈরি হচ্ছে না’। তাই আমাদের পরামর্শ থাকবে সর্বোচ্চ বোর্ড হাইয়াতুল উলিইয়া, বেফাকসহ দায়িত্বশীলগণ এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে ‘ ’-বলেন তিনি।

শিক্ষকদের দায়িত্ববোধের প্রতি গুরুত্ব দিয়ে এই শিক্ষাবিদ বলেন, ‘শিক্ষার্থীরা নিজের শিক্ষক থেকে সবকিছু শেখার চেষ্টা করে এবং শিক্ষককেই অনুসরণ করে, তাই এ ক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, তবেই শিক্ষার্থীরা সঠিক পথ খুঁজে পাবে’।

নারায়ণগঞ্জের জামিয়া রাব্বানীয়া আরাবিয়ার নাজেমে তালিমাত, মাওলানা জাহিদুল ইসলাম বলেছেন, ‘প্রকৃত যোগ্যতা অর্জন করতে শিক্ষার্থীদের কিতাবভিত্তিক পড়াশোনার কোন বিকল্প নেই। গাইড নির্ভর পড়াশোনায় রেজাল্ট ভালো হলেও যোগ্যতা অর্জন হয় না’।

তিনি বলেন, ‘জামিয়া রাব্বানিয়ার শিক্ষার্থীরা বরাবরই বোর্ডে ভাল রেজাল্ট করে, কিন্তু আমরা কখনোই শিক্ষার্থীদের গাইà¦