শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

শিশুদের মিথ্যা আশ্বাস দিতে নিষেধ করেছে ইসলাম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সত্য মানুষকে আলোকিত করে আর মিথ্যা মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়। সত্য জান্নাতের পথ দেখায় আর মিথ্যা মানুষকে বিপথগামী করে। তাই সর্বাবস্থায় মিথ্যা থেকে দূরে থাকার আপ্রাণ চেষ্টা করা আমাদের সবার কর্তব্য।

হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, রাসুলুল্লাহ সা. বলেছেন, সত্যকে ধারণ করা তোমাদের একান্ত কর্তব্য।

কেননা সততা নেক কর্মের দিকে পথ প্রদর্শন করে আর নেক কর্ম জান্নাতের পথ প্রদর্শন করে। কোনো ব্যক্তি সর্বদা সত্য কথা বললে ও সত্য বলার চেষ্টায় রত থাকলে, অবশেষে আল্লাহর কাছে সে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয়। আর তোমরা মিথ্যা বলা থেকে বিরত থাকো! কেননা মিথ্যা পাপের দিকে পথ প্রদর্শন করে। আর পাপ নিশ্চিত জাহান্নামের দিকে পরিচালিত করে।

কোনো ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বললে এবং মিথ্যার ওপর অবিচল থাকার চেষ্টা করলে, অবশেষে সে আল্লাহর নিকট মিথ্যাবাদীরূপে লিপিবদ্ধ হয়। (মুসলিম, হাদিস : ৬৫৩৩)

তাই আমাদের নিজেদের যেমন মিথ্যা থেকে দূরে থাকা উচিত, আমাদের সন্তানদেরও এমন পরিবেশ দেওয়ার চেষ্টা করা উচিত, যাতে তারা মিথ্যা থেকে দূরে থাকতে পারে।

কারণ শিশুর প্রথম শিক্ষক মা-বাবা। শিশুর শেখার শুরু তার পরিবার থেকেই। তাই মা-বাবা বা পরিবারের কর্তাব্যক্তিদের উচিত শিশুরা কী শিখছে সেদিকে লক্ষ রাখা। তাদের সঙ্গে মিথ্যা কথা না বলা।

অনেক ক্ষেত্রে দেখা যায়, ছোটবেলা থেকেই বাচ্চাদের সামনে মিথ্যা অভিনয় করা হয়। অথচ কেউ চায় না যে তার বাচ্চাটি মিথ্যাবাদী হোক। তার পরও অনেক ক্ষেত্রে দেখা যায়, বাচ্চারা কান্না করলে, কোনো কিছুর বাহানা ধরলে, শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে না চাইলে বা নানা ব্যাপারে তাদের মিথ্যা আশ্বাস দিয়ে সান্ত্বনা দেওয়া হয়।

পরবর্তী সময়ে তারা যখন দেখতে পায় যে তাদের মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল, তখন এটি তাদের ওপর মারাত্মক প্রভাব ফেলে। তারা পরবর্তী সময়ে তাদের মা-বাবার সত্য আশ্বাসও বিশ্বাস করতে চায় না, তাদের কথাবার্তার গুরুত্ব দেয় না। অনেক ক্ষেত্রে নিজেরাও মিথ্যা কথা বলা ও মিথ্যা আশ্বাস দিতে শুরু করে।

আমাদের নবীজি সা. বাচ্চাদের মিথ্যা আশ্বাস দিতে বারণ করেছেন। এবং এ ধরনের মিথ্যা আশ্বাসেও যে মিথ্যার গুনাহ হয়, সে ব্যাপারে সতর্ক করেছেন। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আবদুল্লাহ ইবনে আমির রা. বলেছেন, একদিন রাà