বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ইস*রাইলের সেনাদের গুলিতে ফের ফি’লি’স্তিনি কিশোর নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরাইলের সেনারা। শুক্রবার মধ্যরাতে বেথেলহেমে অভিযান চালানোর সময় ১৪ বছর বয়সী ওই কিশোরকে হত্যা করা হয়। এ নিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে চলতি মাসেই পাঁচ ফিলিস্তিনির মৃত্যু হলো।

স্বজন হারানোর মাতম যেন এখন নিত্য ঘটনা ফিলিস্তিনে। চলতি সপ্তাহেই দ্বিতীয়বারের মতো কান্নার রোল পড়ল নিরীহ ফিলিস্তিনি পরিবারে।

স্থানীয় সময় শুক্রবার রাতে ইসরাইলি বাহিনীর গুলিতে জাইদ সাইদ নামে ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে।

অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনের পুরানো ও ঐতিহাসিক শহর বেথেলহেমে অভিযান চালানোর সময় ওই কিশোরকে গুলি করে হত্যা করা হয় বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ওই কিশোরের পরিবার জানায়, রাতের খাবার খেয়ে দাদার বাসায় যাওয়ার পথে জাইদের ঘাড়ে ও পিঠে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা।

তবে ইসরাইলি বাহিনীর দাবি, ওই এলাকায় নিয়মিত টহলের সময় সৈন্যদের দিকে ঢিল ও পেট্রলবোমা নিক্ষেপ করে সন্দেহভাজনরা। আর এরই জবাবে গুলিবর্ষণ করে তারা।

এ নিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে চলতি মাসে ৫ ফিলিস্তিনির মৃত্যু হলো। তবে, সবচেয়ে আলোচনায় ছিল গত ১১ মে আল-জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলের ঘটনা। ওই ঘটনা বিশ্বজুড়েই আলোচনার ঝড় তোলে। ইসরাইল সরাসরি স্বীকার না করলেও তাদের গুলিতেই মৃত্যু হয়েছে বলে দাবি করে ফিলিস্তিন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ