আবু তালহা তোফায়েল ।।
গোটা সমাজ যখন ছিলো অন্ধকারে নিমজ্জিত, খুন-ধর্ষণ, চুরি-লুণ্ঠন, অন্যায় আর অপরাধ অনায়াসে ঘটে চলত, তুচ্ছ বিবাদের জের ধরে বছরের পর বছর লেগে থাকতো রক্তক্ষয়ী সংঘর্ষ। নিজ হাতে কন্যা সন্তানকে ওরা মাটিতে জীবন্ত পুতে রাখত, কন্যা সন্তানের চিৎকারে ওদের বুকে একটুও আঁচ কাটতো না। জালিমের অত্যাচারে মজলুমদের পাশে কেউ এসে দাঁড়াত না।
এমন অন্ধকার, বিশৃঙ্খল ও দিশেহারা যখন পুরো মানবসমাজ, ঠিক এমন এক বিপদ সংকুল সময়ে এক আলোকোজ্জ্বল সূর্য উদিত হলো, যার আলোয় গোটা জগৎ আলোকিত হলো, দূরীভূত হলো জাহিলি যুগের সকল অমানিশা, পথহারা মানুষ খুঁজে পেল পথের দিশা। আর নারী লাভ করলো মা, মেয়ে, বোন কিংবা জীবন সঙ্গিনীর মর্যাদা। পথভুলা মানুষগুলো যার সান্নিধ্য লাভে পেলো মহা সৌভাগ্যবান সাহাবাদের মর্যাদা।
হ্যাঁ, মুক্তির দিশারী সেই মহামানবের কথাই বলছি, যাকে উদ্দেশ্য করে মহান রাব্বুল আলামিন বলেছেন- وما ارسلناك الا رحمة للعالمين
(আমি আপনাকে বিশ্ব জাহানের জন্য কেবল রহমত স্বরূপই পাঠিয়েছি।)
তিনিই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিই প্রশংসিত মহামানব, তিনিই সমগ্র জাহানের জন্য রহমত স্বরুপ, তিনিই চিরশান্তি জান্নাতের সুসংবাদদাতা, তিনিই সবচেয়ে ভয়াবহ ও কঠিন শাস্তির স্থান জাহান্নাম সম্পর্কে সতর্ককারী।
আল্লাহুমা সাল্লি ও সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। যার মর্যাদা স্বয়ং আল্লাহ সকল সৃষ্টির উপর বুলন্দ করেছেন। وَ رَفَعۡنَا لَکَ ذِکۡرَکَ
তিনিই আমাদের রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আনুগত্যই হচ্ছে আল্লাহর রাব্বুল আলামিনের আনুগত্য।
مَنْ يُّطِعِ الرَّسُوْلَ فَقَدْ أَطَاعَ اللهَ
(যে ব্যক্তি রাসুলের আনুগত্য করেছে সে যেনো আল্লাহরই আনুগত্য করলো)।
তিনিই আমাদের রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসরণই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসার গভীর প্রকাশ।
قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم
(হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তবে তোমরা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহও তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ পরম ক্ষমাশীল ও অতিশয় দয়ালু।)
তিনিই আমাদের রাসুলুল্লাহ সাà