সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

লিভার ভালো রাখতে এড়িয়ে চলবেন যে পাঁচ খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে লিভারের রোগে আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। বেশির ভাগ ক্ষেত্রেই নিজেদের কিছু বদ অভ্যাস ও ভুলের কারণেই শরীরে বাসা বাঁধে লিভারের অসুখ। রক্ত থেকে যাবতীয় দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে লিভার। তাই লিভার সচল রাখতে কয়েকটি দিকে খেয়াল রাখা জরুরি। বিশেষ করে কয়েক ধরনের খাবার ক্ষতি করতে পারে এই লিভারের।

কেক, পেস্ট্রি ও কুকিজের মতো খাবার লিভারের স্বাস্থ্যের জন্য ভালো নয়। সকালের নাস্তাতে অনেকেই পাউরুটিতে জেলি মাখিয়ে খান। চিকিৎসকরা বলছেন, এই ধরনের খাবারে ট্রান্স ফ্যাট থাকে। এই ফ্যাট নিয়মিত লিভারে গেলে ক্ষতি হতে পারে।

শুধু পাউরুটিতে নয়, বাইরের ভাজা, তেল-মসলাদার, চপ-কাটলেটের মতো খাবারেও ভরপুর ফ্যাট থাকে। নিয়মিত এ ধরনের খাবার পেটে গেলেই লিভারের নানা সমস্যা তৈরি হয়। ফলে লিভারের বড় ধরনের কোনো রোগ হওয়ার আশঙ্কা থাকে।

নিয়মিত মদপান লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর। লিভার রক্তে অবস্থিত অ্যালকোহল দূর করে। রক্ত পরিশুদ্ধ করতে সাহায্য করে। কাজেই অতিরিক্ত মদপান করলে লিভারের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এতে লিভারের কোষগুলোর মারাত্মক ক্ষতি হতে পারে। লিভার সুস্থ রাখতে তাই মদপান এড়িয়ে চলা একান্তই জরুরি।

মাত্রাতিরিক্ত হারে চিনি খাওয়ার অভ্যাসও লিভারের ক্ষতি করতে পারে। সরাসরি চিনি খাওয়া তো ক্ষতিকর বটেই। এ ছাড়াও চিনি আছে এমন কোনো খাবার, যেমন: মিষ্টি, ক্যান্ডি, চকলেট নিয়মিত খেলে পরবর্তী সময়ে লিভারের সমস্যা দেখা দিতে পারে।

ময়দাও কিন্তু লিভারের জন্য ভালো নয়। ময়দার তৈরি কোনো খাবার বেশি খাওয়া ভলো নয়। ময়দা দিয়ে তৈরি এই ধরনের প্রক্রিয়াজাত খাবার লিভারের জন্য মারাত্মক ঝুঁকি ডেকে আনতে পারে। তাই ময়দার তৈরি খাবার বেশি এবং রোজ না খাওয়াই ভালো। সূত্র : আনন্দবাজার

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ