বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

বহু বর্ণিল ওজস্বীয়তায় পূর্ণ যে জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এফাজ মোবারক।।

পৃথিবী কখনোই একই ধারাবাহিকতায় চলমান ছিলো না। যুগে যুগে শতাব্দীতে তার উত্থান পতন ঘটেছে, কখনো উন্নতি কখনো অবনতি দেখা দিয়েছে। মানুষের এই অবনতি যখন একেবারে নিম্নস্তরে পৌঁছে গেছে তখন আল্লাহ তায়ালা পৃথিবীর মানুষের দিকনির্দেশনার জন্য মহামানবদের আগমন ঘটিয়েছেন।

৫৭০ খৃষ্টাব্দে ধু-ধু মরু আরবের বুকে ফুলের মতো পবিত্র একজন বালক মহামানব হয়ে আসেন। তার আগমনী বার্তাই যেন বলে দেয় পৃথিবী নতুন উদ্যমে নবরূপে সজ্জিত হয়ে উঠবে। তিনি আমাদের নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

শিশু-কিশোর বয়স থেকেই তার আচার-আচরণে ভিন্নতা দেখা দেয়। আর যৌবনে যেন সব পূর্ণতা তার মধ্যে আসতে থাকে। তিনি তৎকালীন আরবের অন্যায় পাপাচার বেহায়া উশৃংখল আর মূর্তিপূজার জীবন দেখে ভাবনায় পড়ে যান। কীভাবে তাদের সৎ নৈতিক ও মানবিক মানুষে পরিনত করা যায়; সে চিন্তায় বিভোর হয়ে থাকতেন। তাদের সাথে থেকেও তাদের কোন কিছুই তিনি গ্রহণ করতেন না বরং সেখানে উত্তম ব্যবহার আচরণ ও বিশ্বস্ততার পরিচয় দিতেন।

এভাবে যখন তিনি ৪০বছর বয়সে পুরো আরবের একজন শ্রেষ্ঠ যুবকে পরিনত হলেন এবং নবুওয়তের সময় এলো, তখন আল্লাহ তায়ালা তাকে শ্রেষ্ঠ ও সর্বশেষ নবী বানিয়ে পুরো বিশ্বের সামনে পেশ করলেন।

শুরু হলো তার আরেক নতুন জীবন। এতদিন যারা তাকে বিশ্বাসী বলত আজকে তারা তাকে রাসূল হিসেবে মেনে নিতে পারছে না। তারা এক আল্লাহর দাওয়াত কবুল করতে পারছে না। তাদের বাপ-দাদার ধর্ম মূর্তিপূজা ছাড়তে পারছে না। তাকে মিথ্যাবাদী যাদুকর পাগল বলে আখ্যায়িত করছে। যেখানে আল্লাহর দাওয়াত দিতে যাচ্ছেন সেখানেই শিকার হচ্ছেন—মানুষের অবিশ্বাস গালাগালি মারধর আর নির্যাতনের। কখনো তাকে, তার অনুসারীদেরকে নির্যাতন করে তার আঘাতকে প্রবল করে তুলেছে।

তিনি বরাবরই সবার সাথে উত্তম আচরণ করে যেতেন। কেউ অসুস্থ হলে তার সেবায় এগিয়ে যেতেন, কারো কাজে সাহায্যের প্রয়োজন হলে তিনি সহযোগিতা করতেন, কেউ দুঃখ কষ্ট অনাহারে দিনযাপন করলে তাকে সাধ্যমত দান করতেন, মুসাফিরদেরকে ডেকে এনে খাবার খাওয়াতেন। আত্মীয়-স্বজন, শত্রু-মিত্র কেউ তার ভালোবাসা যত্ন সেবা আর উত্তম কথা আচার-ব্যবহার থেকে বাদ যেত না। তিনি সবার, সব মানুষের, তিনি শত্রুর জন্য যেমন, নিজের অনুসারীদের জন্য তেমন মানুষ। মানুষ হিসেবে তার কাছে কোন ভেদাভেদ ছিলো না—কে গরীর কে ধনী, কে সুন্দর কে কালো এসব কোন ব