শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সমাজে প্রচলিত এটি হাদিস নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিরিশতাদের দরূদ ও তার ফযীলত

কিছু মানুষের মাঝে ‘ফিরিশতাদের দরূদ’ নামে একটি দুআ প্রচলিত আছে- এক ব্যক্তি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমতে উপস্থিত হয়ে আরয করল, ইয়া রাসূলাল্লাহ! দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং আমার নিকট আর কিছুই অবশিষ্ট নেই। তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ফিরিশতাদের দরূদ এবং মানবজাতির এই তাসবীহ দ্বারা কেন কল্যাণ অর্জন কর না, যার মাধ্যমে মানুষকে রিযিক প্রদান করা হয়? লোকটি নিবেদন করল, ইয়া রাসূলাল্লাহ! তা কী? তিনি এরশাদ করেন, ‘তুমি সুবহে সাদিক হতে ফজরের নামায আদায় করা পর্যন্ত একশত বার-

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه سُبْحَانَ اللهِ الْعَظِيم. পাঠ করবে। দেখবে, দুনিয়া তোমার পায়ে লুটিয়ে পড়বে। এর প্রত্যেকটি শব্দ দ্বারা আল্লাহ তাআলা একজন করে ফিরিশতা সৃষ্টি করবেন, যারা কিয়ামত পর্যন্ত তাঁর তাসবীহ পাঠ করতে থাকবে এবং তুমি এর সওয়াব পেতে থাকবে।

বর্ণনাটি ইহইয়াউ উলূমিদ্দীন গ্রন্থে ‘যিকিরের ফযীলত’ অধ্যায়ে সনদবিহীন উল্লেখ করা হয়েছে। কিন্তু এটি একটি ভিত্তিহীন বর্ণনা। হাদীস বিশারদগণ এই বর্ণনাটিকে মাওযু ও বাতিল বলেছেন। রিজাল শাস্ত্রের একাধিক কিতাবে ইসহাক ইবনে ইবরাহীম তাবারীর সূত্রে বর্ণনাটি উল্লেখ করা হয়েছে।

ইমাম ইবনে হিব্বান রাহ. ‘কিতাবুল মাজরূহীন’ গ্রন্থে বর্ণনাটি উল্লেখ করে বলেছেন, এই হাদীসটি ‘মওযু’, এর কোনো ভিত্তি নেই। (কিতাবুল মাজরূহীন ১/১৪৯)

ইবনে হাজার রাহ. লিসানুল মীযানে ইসহাক ইবনে ইবরাহীমের আলোচনায় বর্ণনাটি উল্লেখ করে বলেছেন-

وهذا باطل. এটি একটি বাতিল বর্ণনা। -লিসানুল মীযান ১/৩৪৪

আরো দ্রষ্টব্য : আল লাআলিল মাসনূআ ২/২৮৭; তানযীহুশ শারীআ ২/৩১৮ অবশ্য আলোচ্য বর্ণনা ও তার ফযীলত প্রমাণিত না হলেও এতে যে দুআ-যিকির উল্লেখ হয়েছে তা সহীহ। এসব যিকির বিভিন্ন হাদীস দ্বারা প্রমাণিত এবং একেকটির একাধিক ফযীলত হাদীস শরীফে এসেছে।

আর سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه এই তাসবীহের সাথে রিযিকের সম্পর্কও রয়েছে; যা সহীহ বর্ণনায় পাওয়া যায়। মুসনাদে আহমাদে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন নূহ আলাইহিস সালামের মৃত্যুর সময় ঘনিয়ে এল তিনি তাঁর ছেলেদেরকে বললেন, তোমাদেরকে দুটি উপদেশ দিচ্ছি :

১. لَا إِلَهَ إِلّا اللهُ পাঠের নির্দেশ দিচ্ছি। কেননা সাত আসমান সাত যমীন যদি এক পাল্লায় রাà¦