বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহীর সেরা আম হিসেবে খ্যাত ১ হাজার কেজি আম্রপালি উপহার দেওয়া হয়।

শুক্রবার (১৭ জুন) দুপুরে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবনে এ আম পৌঁছে দেওয়া হয়। ভারতের নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেলে মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহারের ‘আম্রপালি’ আম পৌঁছে দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছরেও আমের মৌসুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিম বাংলা, ত্রিপুরা আসামের মুখ্যমন্ত্রীকে আম্রপালি আম উপহার দেওয়া হয়।

‘আম্রপালি’ একটি হাইব্রিড জাতের আম, যা মূলত বাংলাদেশের রাজশাহী অঞ্চলে জন্মে। স্বাদ ও রসালো প্রকৃতির জন্য এটি বাংলাদেশে খুবই জনপ্রিয়।

-এএ