বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

কুরবানি সংক্রান্ত জরুরি পাঁচটি মাসআলা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাফেজ মাওলানা আব্দুল মাজীদ মামুন রাহমানী

১. কুরবানী কার উপর ওয়াজিব?

উত্তরঃ- Adult বা প্রাপ্তবয়স্ক,Complete healthy brain বা সুস্থমস্তিষ্কসম্পন্ন প্রত্যেক মুসলমান নর-নারী মুকীম ব্যাক্তি, যে ১০ই জিলহজ্ব সুবহে সাদেক থেকে ১২ই জিলহজ্ব সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানী করা ওয়াজিব হবে। নেসাব হলো স্বর্ণের ক্ষেত্রে(৭.৫) সড়েসাত ভরি। আর রুপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন (৫২.৫) ভরি। আর অন্যান্য বস্তুর ক্ষেত্রে সাড়ে বায়ান্ন ভরি রুপার সমমূল্যের সম্পদ।

স্বর্ণ বা রুপার কোন একটি যদি পৃথকভাবে নেসাব পরিমাণ না হয়, তবে স্বর্ণ-রুপা উভয়টি মিলে কিংবা এর সাথে Need extra বা প্রয়োজন-অতিরিক্ত অন্য বস্তুর মূল্য মিলে সাড়ে বায়ান্ন ভরি রুপার সমমূল্যের হয়ে গেলে সেক্ষেত্রে ও কুরবানী ওয়াজিব হবে। স্বর্ণ-রুপার Ornaments বা অলংকার, নগদ অর্থ, যে জমি বাৎসরিক খোরাকীর জন্য প্রয়োজন হয়না এবং প্রয়োজন-অতিরিক্ত আসবাবপত্র- এসবই কুরবানীর নেসাবের ক্ষেত্রে হিসাব যোগ্য।

আর প্রয়োজনীয় জিনিস বলতে বোঝায় বসবাসের জায়গা, বাড়ি, এক বৎসরের খোরাকীর ধান ও চাল, শস্য, প্রয়োজনীয় পরিধেয় বস্ত্র, বাসার প্রয়োজনীয় আসবাবপত্র ইত্যাদি। পক্ষান্তরে প্রয়োজনের অতিরিক্ত বলতে সোনার অলংকার, সঞ্চিত টাকা, বসবাস ও খোরাকীর প্রয়োজনে আসে না এমন জমি, বসবাসের অতিরিক্ত বাড়ি-ঘর ও অপ্রয়োজনীয় আসবাবপত্র ইত্যাদি। বাদায়েউস সানায়ে, ৪/১৯৬, আলমুহীতুল বুরহানী,৮/৪৫৫
ফাতাওয়া তাতারখানিয়া, ১৭/৪০৫, খুলাসাতুল ফাতাওয়া,৪/৩০৯।

২. কোন কোন প্রাণী দ্বারা কুরবানী করা যায় এবং ঐ প্রাণীসমূহের বয়স সর্বনিম্ন কত হতে হবে?

উত্তরঃ- গৃহপালিত পশু তথা উট, গরু, মহিষ, ভেড়া ও ছাগল দ্বারা কুরবানী করা যায়। উট এর বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে। গরু-মহিষ কমপক্ষে দুই বছরের হতে হবে।

আর দুম্বা, ভেড়া বা ছাগল এক বছরের হতে হবে। তবে কোনো ভেড়া যদি ছয় মাস বা তদূর্ধ্ব বয়সের হয়; কিন্তু শরীরের গঠন এর দিক থেকে এক বছরের ভেড়ার মতো Strong বা হৃষ্টপুষ্ট হয়ে যায় তাহলে সেটি দ্বারাও কুরবানী সহীহ হবে। বাদায়েউস সানায়ে,৪/২০৬; রদ্দুল মুহতার,৬/৩২১; ফাতাওয়া হিন্দিয়া,৫/২৯৭

৩. সর্বনিম্ন কত টাকা থাকলে কুরবানী ওয়াজিব হবে?
উত্তরঃ- জিলহজ্ব মাসের ১০, ১১ ও ১২ তারিখে নিজের এবং পরিবারের প্রয়োজনের অতিরিক্ত à