সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

বাড়ছে করোনা: কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আবারও বাড়তে শুরু করেছে মহামারি করোনা সংক্রমণ। একশ’ দিনেরও বেশি সময় পর আজ সোমবার শনাক্ত ছাড়িয়েছে পাঁচশ’, হয়েছে ৮৭৩। সংক্রমণের এ ঊর্ধ্বমুখী ধারাকে কোভিডের চতুর্থ ঢেউ শুরু বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

করোনা সংক্রমণ রোধে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং করোনার টিকা নেওয়ার ওপর অধিক জোর দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, স্প্যানিশ ফ্লুর কথা যদি ভাবা হয়, তাহলে ওই সময়েও চারটি তরঙ্গ ছিল। বর্তমানে নতুন করে সব দেশেই কিন্তু করোনা রোগী বাড়ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশে সেরকম একটি সময় চলছে। সবাইকে খুব সতর্ক থাকতে হবে। মানতে হবে সকল ধরনের স্বাস্থ্যবিধি।

সবাইকে সতর্ক করে বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফরহাদ মনজুর বলেছেন, করোনার বর্তমান এ ঊর্ধ্বগতিতে স্বাস্থ্যবিধির বিষয়ে উদাসীন হলে চলবে না। টিকা নিলেও এব্যাপারে উদাসীন হওয়ার কোনও সুযোগ নেই। সংক্রমণ বর্তমান হারে বাড়তে থাকলে সেটি সার্বিকভাবেই নেতিবাচক প্রভাব ফেলবে জনস্বাস্থ্যে। ঘরের বাইরে অবশ্যই মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব মেনে, ভিড় এড়িয়ে চলতে হবে।

তিনি বলেন, আক্রান্তের হার ও লক্ষণ দেখে মনে হচ্ছে- করোনার নতুন ধরন আসছে। সবাইকে আরও বেশি সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। নতুন যে ধরনটি আসার সম্ভাবনা রয়েছে, তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে- সেটি এখনই নিশ্চিত করে বলা যাবে না। যারা বাদ পড়েছেন, তাদের সবাইকে দ্রুত করোনার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ নিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ