সাঈয়েদা হাবিবা: হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। নামাজ রোজার মত কেউ অর্থনৈতিকভাবে স্বচ্ছল হয়ে থাকলে তার ওপর হজ ফরজ হয়। কোভিড মহামারির কারণে গত দুই বছর সীমিত আকারে হজ পালন করার সুযোগ পেয়েছে মুসলিম উম্মাহ।
২০২০ সালে সারা বিশ্বে কোভিড মহামারি ছড়িয়ে পড়ায় সে বছর মাত্র এক হাজার মানুষ হজ আদয় করার সুযোগ পেয়েছেন। ২০২১ সালে পবিত্র হজে অংশ নিয়েছেন ১০ হাজার মানুষ। অবশ্য কোভিড মহামারির আগে ২০১৯ সালে হজ করেছেন ২৫ লাখের বেশি মর্ধপ্রাণ মুসলিম।
চলতি বছর বিশ্বের ১০ লাখ মানুষ পবিত্র হজ পালন করার সুযোগ পাচ্ছেন। এই দশ লাখ মানুষকে মানতে হচ্ছে বিভিন্ন কঠোর নিয়ম ও নীতিমালা। এবারের হজে ৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তিরা যেতে পারছেন না। সৌদি আরব সব দেশের জন্যই নতুন এই নিয়ম জারি করেছে।
এ নিয়ম মেনেই বিশ্বের সকল দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে আসতে শুরু করেছেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মুসলিমরা হজের রেজিস্ট্রেশন নিয়ে কিছুটা ভোগান্তিতে পড়লেও তাদেরও প্রথম ব্যাচ গত শনিবার (২৫ জুন ২০২২) সৌদি আরব এসে পৌঁছেছে।
এ বছর সর্বোচ্চ সংখ্যক হজ করার সুযোগ পাচ্ছেন ইন্দোনেশিয়ার মুসলিমরা। দেশটি থেকে হজ করার সুযোগ পাবেন এক লাখ ৫১ জন। বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাচ্ছেন প্রায় ৬০ হাজার মানুষ। বাংলাদেশ থেকে সাধারণত বয়স্ক লোকেরা হজ করতে যান। এ বছর হজযাত্রীদের ৬৫ বছর নির্ধারণ করে দেওয়ায় অনেক মানুষ হজ পালন করতে পারছেন না।
হজ হচ্ছে আল্লাহপাকের প্রদত্ত ফরজ বিধান। সৌদি সরকার কি পারে এই ক্ষেত্রে বয়স নির্ধারণ করে দিতে? এমন প্রশ্নের উত্তরে শাইখ যাকারিয়্যা ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, বয়স নির্ধারণের বিষয়ে এক কথায় উত্তর দেওয়া যাবে না।
করোনা মহামারির কারণে সৌদি সরকার হজযাত্রীদের বয়স ৬৫ বছর নির্ধারণ করে দিয়েছে। এটা তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শেই দিয়েছে। স্বাভাবিকভাবে মানুষের বয়স বেশি হয়ে গেলে তাদের অনেক বেশি রোগ-ব্যাধি হয়। তাদের থেকে অন্যরাও আক্রান্ত হতে পারেন।
তাই সৌদি সরকার যে বয়স নির্ধারণ করে দিয়েছে এটা তারা করতে পারে। ধারণা করা হচ্ছে বয়স নির্ধারণের বিষয়টি সাময়িক সময়ের জন্য প্রযোজ্য। করোà¦