শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’

সিলেট-সুনামগঞ্জে বঞ্চিত হিন্দু পল্লীর পাশে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২য় ধাপে আবার পল্টন সেগুন বাগিচা ইমাম ও খতিব পরিষদকে নিয়ে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউপি এবং লক্ষিপ্রসাদ পাতন এলাকার পানিবন্দী চরম বিপদগ্রস্ত ৫ হাজার মানুষের মাঝে খাদ্য, জরুরি ওষুধ এবং অর্থ সহযোগিতা দিয়েছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি।

গত (২১ জুন) মঙ্গলবার, শুধু সিলেট জেলাতেই নয়, বরেঞ্চ সিলেটের দুর্দিনে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সেবামূলক উল্লেখযোগ্য কাজ আঞ্জাম দেবার পর তারা মুভ করেছে বন্যাদুর্গত আরেক জেলা, সুনামগঞ্জের দিকে।

এর আগে ২৫ জুন, শনিবারে প্রায় আড়াই হাজার মানুষের খাদ্য সামগ্রীর পাশাপাশি কয়েক শো দুর্গত জনের ওষুধ এবং অর্থ সহযোগিতার ফুল প্যাকেজ নিয়ে টিম- হাফেজ্জী সেবা এবং পল্টন সেগুনবাগিচা ইমাম ও খতিব পরিষদের প্রতিনিধি দল দুর্গতদের কল্যাণে কাজ করেছে ছাতক উপজেলাধীন, দক্ষিণ খুরমা ইউপির মনিপুর, সেনপুর, চান্দারবাড়ি ও নোয়াগাঁও এলাকায়।

সেখানে সেনপুর ও চান্দারবাড়ি এলাকায় করুণ পরিস্থিতির শিকার, বন্যাদুর্গত ৫০০ সনাতন ধর্মাবলম্বী হিন্দু মানুষের মাঝে, পরম যত্নসহকারে পৌঁছে দিয়েছে 'সোসাইটি'র ভালবাসার উপহার- জরুরি খাদ্য, ওষুধ ও নগদ টাকা-পয়সা। শুধু তাই নয়, বরং সেখানে বসবাসরত সনাতনীদের দুঃখ-দুর্দশা লাঘবে আরো কিছু কাজের প্রত্যাশা ও পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে টিম- হাফেজ্জী সেবা। অত:পর স্থানীয় প্রতিনিধির মারফতে পার্শ্ববর্তী এলাকায় বিলি করে তারা আরো ১ হাজার মানুষের খাদ্য ও পানীয়।

জানা যায় বন্যাকবলিত অঞ্চলের এই সফর শেষ করে, আরো ৫ হাজার মানুষের খাদ্য সামগ্রী নিয়ে, আবারও ফিরছে তারা সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলাধীন, পান্ডারগাঁও ইউপির নলুয়া, জলসি ও সুড়িগাঁও এলাকায়।

বন্যার্ত সিলেট আর তলিয়ে যাওয়া সুনামগঞ্জের ক্ষুধার্ত মানুষের কল্যাণে এভাবেই বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে টিম- হাফেজ্জী সেবা।

কেবল বন্যাদুর্গত সিলেট আর সুনামগঞ্জেই নয়, বরেঞ্চ দেশের যেকোনো প্রান্তে, যেকোনো সময় বড়ো কোনো দুর্যোগ বা বিপর্যয়ে এভাবেই আন্তরিকতার সঙ্গে, আর্তমানবতার সেবায় সব সময়ই নিজেদের সঁপে দিয়ে, কাজ করে চলেছে সেবামূলক এই সোসাইটি।

হাফেজ্জী চ্যারিট