শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’

নামাজ পড়তে গিয়ে নিখোঁজ, ৫ ঘণ্টা পর পুকুরে মিলল কিশোরের লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে নামাজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজের ৫ ঘণ্টা পর পুকুর থেকে আরিফুল ইসলাম মিরাজ (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। সে উপজলোর চরহাজারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমিন মাঝির বাড়ির জাহিদ মিলনের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় বাড়ি থেকে নামাজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় আরিফুল ইসলাম মিরাজ। একপর্যায়ে নিখোঁজের প্রায় ৫ ঘণ্টা পর স্থানীয় মসজিদ সংলগ্ন একটি পুকুরের পানিতে তাকে মৃত অবস্থায় ভাসতে দেখে উদ্ধার করে এলাকাবাসী।

বিষয়টি নিশ্চিত করে নিহতের বাবা জাহিদ মিলন বলেন, ‘আমার ছেলেটি অসুস্থ। সে মৃগী রোগী। আমার বড় ছেলে নামাজের জন্য বের হয়ে না ফেরায় মাগরিবের পর আমিসহ আমার পুরো পরিবার খুঁজতে বের হই। সম্ভাব্য সকল স্থানে খুঁজে না পেয়ে মাইকিং করি। পরে রাত সাড়ে ৯টায় মৃত অবস্থায় মসজিদ সংলগ্ন পুকুরে লাশ ভাসতে দেখে আমার স্বজনরা।’

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার রাসেদুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

-এটি