শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

সিলেটের ইলমী ভবিষ্যত বড়ই অন্ধকার: আশু পদক্ষেপ জরুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা জিয়াউর রহমান।। আদীব হুজুরের মাদরাসাতুল মদীনার একজন শিক্ষকের ৪২ হাজার টাকা বেতনের সংবাদ কাল থেকে বেশ ভাইরাল হয়েছে৷ আমার জানামতে শুধু আদীব হুজুরের মাদরাসা নয়, ঢাকার আরো অনেক মাদরাসার শিক্ষকের বেতন এই স্কেলের বা তারচেয়েও বেশি পরিমাণ আছে৷

অনেকে সিলেটের মাদরাসাগুলোর বেতনের দৈন্যদশা নিয়েও কথা তুলছেন৷ অস্বীকারের সুযোগ নেই, যারা সারা দেশের একটু খোঁজখবর রাখেন, তারা অনুভব করতে পারবেন শীর্ষ পর্যায়ের কয়েকটি মাদরাসা ছাড়া সিলেটের মাদরাসাগুলোর বেতনের অবস্থা অত্যন্ত ভয়াবহ৷

বাংলাদেশর মধ্যে সবচে অনুন্নত এলাকা হিসেবে উত্তরবঙ্গকে বিবেচনা করা হয়৷ কিন্তু দেখা গেছে সেই উত্তরবঙ্গের মাদরাসার শিক্ষকদের বেতনের হারও সিলেটের চাইতে বেশি৷ যার কারণে সিলেটের ইলমী অঙ্গন দিনদিন দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে৷

শুধু তাই নয়, বেতন পকেটখরচ পরিমাণের চাইতেও কম নির্ধারিত হওয়া সত্ত্বেও মাসে মাসে তা আদায় হচ্ছে না৷ মাস শেষে খালি পকেটে নিজ পরিবারের কাছে যাওয়ার চাইতে কষ্টের আর কী হতে পারে!

সিলেটের মেধাবীরা বিদেশমুখী হচ্ছেন সবচে বেশি৷ বিদেশ না হলেও ঢাকামুখী তো হচ্ছেনই৷ অবশ্য এর পেছনে শুধু অর্থই কারণ না, মানানসই ইলমী পরিবেশের অভাবও ভালো ভূমিকা রাখছে৷

শিক্ষা বোর্ডগুলো শুধু পরীক্ষা নেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে মাদরাসা ও শিক্ষকদের অভিভাবকের ভূমিকা রাখা অতীব জরুরি৷ মাদরাসা বোর্ডসহ সবাই মিলে আশু পদক্ষেপ না নিলে সিলেটের ইলমী ভবিষ্যত বড়ই অন্ধকার৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ