খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ।
কাতার থেকে>
ইসলামের বিজয়, সামাজিক সৃঙখলা, পারিবারিক শান্তি সবই আটকে দিয়েছি আমরা নিজেরাই নিজেদের আমল দ্বারা। গোটাবিশ্বেই মুসলিমরা নির্যাতিত। সমাজে অনৈতিক কর্মকান্ডের ছড়াছড়ি। ঘরে ঘরে বিরাজ করছে অশান্তি। অন্যকে কষ্ট দেয়া কত বড় গোনাহ সেদিকে আমাদের খেয়াল নাই। ইসলামী জীবন কেমন? কোন কাজে শরিয়তের বিধান কী? আমরা জানি না।
আখেরাতে আমাদেরকে আল্লাহ তায়ালার কাছে জবাব দিতে হবে, এই কথা স্মরণ আছে বলে মনে হয় না আমাদের কাজকর্মে। একে অন্যকে কীভাবে ঠকাবো, কীভাবে যেকোনোভাবেই সম্পদের মালিক হব? এই চিন্তা আমাদের মাথায় ঘুরে। নিজেরাই নিজেদের কাজ দিয়ে সমাজ ও পরিবারে অশান্তি ডেকে এনেছি। নিজের আমলের দিকে নজর দেয়ার সময় কারো নাই। আমরা শুধু দোষ দিচ্ছি অন্যের।
কিন্তু দোষ আসলে কার? আল্লাহ তায়ালা বলেন وَمَا أَصَابَكُم مِّن مُّصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَن كَثِيرٍ তোমাদের উপর যেসব বিপদ-আপদ পতিত হয়, তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক গোনাহ ক্ষমা করে দেন। সুরা আশ শুরা, ৩০।
আমরা অনেকেই নিজের দোষ দেখি না। সব কিছুই অন্যের কারণে হচ্ছে বলে মনে করি। তাই সমাজের বাস্তব চিত্রের দিকে একটু নজর দেয়া যাক।
গরুর দুধ যারা বিক্রি করেন তাদের মধ্যে শতকরা কতজন আছেন যারা পানি মেশান না? যারা গরুর গোস্ত বিক্রি করেন, তাদের মধ্যে শতকরা কত জন আছেন যারা ওজনে কম দেন না?
যারা স্বর্ণের ব্যবসা করেন, তাদের মধ্যে শতকরা কতজন আছেন যারা ভেজাল করেন না? যারা কাপড় বিক্রি করেন, যারা মাছ বিক্রি করেন, যারা তরকারি বিক্রি করেন তাদের মধ্যে শতকরা কতজন আছেন যারা খারাপটাকে ভাল বলে বিক্রি করেন না? যারা খাদ্যদ্রব্য উৎপাদন করেন, তাদের মধ্যে শতকরা কতজন আছেন যারা ভেজাল করেন না?
যারা বিচার করেন ও নেতাগিরী করেন তাদের মধ্যে শতকরা কতজন আছেন যারা প্রভাবশালীদের পক্ষে রায় দেন না? দেশে ভেজাল ছাড়া জিনিসপত্র শতকরা কতভাগ আছে? ব্যবসায়ীদের মধ্যে অবৈধভাবে দাম বাড়িয়ে দেন না এমন কতজন আছেন?
মিথ্যা বলে স্বার্থসিদ্ধি করেন না এমন মানুষ কতজন আছেন সমাজে? ছোগলখুরি করেন না, গীবত করেন না, অন্যের ক্ষতিসাধনের চিন্তায় থাকেন না, এমন মানুষ কতজন আছেন সমাজে? নামাজ ঠিক মত আদায় করেন এমন কতজন আছেন? ফজরের নামাজে কতজন হাজির হন? প্রতিদিন কোরান মজিদ পড়েন ও জিকির আজকার করেন এমন মানুষ সমাজে শতকরা à¦