বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

দেশের প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেপাটাইটিস একটি সংক্রামক ব্যাধি। এর সংক্রমণকে নীরব ঘাতক হিসেবে দেখা হয়। হেপাটাইটিসের সংক্রমণ বাংলাদেশে মূলত জন্ডিস রোগ হিসেবে পরিচিত। প্রকৃত অর্থে হেপাটাইটিস হলো ভাইরাসজনিত লিভারের রোগ। চিকিৎসা বিজ্ঞানে ৫ ধরনের হেপাটাইটিস রয়েছে। হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই। এর মধ্যে হেপাটাইসিস এ এবং ই-এর সংক্রমণ স্বল্পমেয়াদি, যা থেকে চিকিৎসকের পরামর্শ এবং সচেতনতায় দ্রুত সেরে ওঠা সম্ভব। তবে হেপাটাইটিসের বি এবং সি ধরন সাধারণত মারাত্মক আকার ধারণ করতে পারে।

বাংলাদেশের প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। দেশের মোট জনসংখ্যার প্রায় ৫ দশমিক ৫ শতাংশ মানুষ হেপাটাইটিস বি এবং ১ শতাংশ মানুষ হেপাটাইটিস সি ভাইরাসের বাহক। এই দুটির সংক্রমণে লিভার সিরোসিস ও ক্যানসার হতে পারে। হেপাটাইটিসের ই ধরনটি বিপদজনক হয়ে থাকে গর্ভবতী নারীদের ক্ষেত্রে। এছাড়া হেপাটাইটিসের বি ধরনের সঙ্গে একই সময়ে ডি ধরনেরও সংক্রণ ঘটতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, হেপাটাইটিসের যে ৫ রকম ধরন আছে, তার সবগুলোর সংক্রমণই বাংলাদেশে আছে। এর মধ্যে হেপাটাইটিস এ ও ই পানিবাহিত রোগ, যা দূষিত পানির মাধ্যমে মানুষের দেহে সংক্রমিত হয়। বি ও সি রক্ত বা শরীরের অন্যান্য তরল, ভ্যাজাইনাল তরল পদার্থের মাধ্যমে মানুষের দেহে সংক্রমিত হয়।

সারাবিশ্বের মতো বৃহস্পতিবার (২৮ জুলাই) দেশেও পালিত হচ্ছে বিশ্ব হেপাটইিটিস দিবস-২০২২। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘হেপাটাইটিস ক্যান নট ওয়েট অর্থাৎ হেপাটাইটিস নির্মূলের এখনই সময়’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদ দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।

সারাবিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ হেপাটাইটিসের কোনো না কোনো ধরনে আক্রান্ত। তবে প্রতি ১০ জনের ৯ জনই জানেন না তাদের হেপাটাইটিস আছে। ভাইরাস প্রতিরোধে অসচেতনতা ও সময়মতো শনাক্ত না হওয়ায় অসংখ্য রোগী চিকিৎসার বাইরে থাকছেন।

হেপাটাইটিস বি ও সি লিভার ক্যানসারের প্রধানতম কারণ এবং বিশ্বে মানুষের মৃত্যুর প্রধান ১০টি কারণের একটি হলো লিভার সিরোসিস। লিভার ক্যানসার বিশ্বে এবং বাংলাদেà¦