সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


দ্রুত ওজন কমাতে কার্যকর যেসব পানীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শরীরের ওজন বৃদ্ধি এখন অনেকেরই সমস্যায় পরিণত হয়েছে। বেশিরভাগ মানুষই ওজন কমানোর বিষয়টি ভাবলেও কাজে বাস্তবায়ন করতে চান না। ওজন কমানোর ক্ষেত্রে স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই। কিন্তু আমরা অনেকেই জানি না এগুলো ছাড়াও দ্রুত শরীরের ওজন কমাতে সহায়তা করে কিছু পানীয়। এসব পানীয় পান করলে ওজন কমানোর প্রক্রিয়া আরও দ্রুত হয়। সহজলভ্য জিনিস দিয়ে তৈরি এই পানীয় ওজন কমাতে অত্যন্ত কার্যকরী। চলুন সেইসব পানীয় সম্পর্কে জেনে নিই-

জিরা ভেজানো পানি: ওজন কম করতে হলে জিরা ভেজানো পানি বেশ কার্যকরী। এর জন্য রাতে এক গ্লাস পানিতে এক চামচ জিরা ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে এই পানি ছেঁকে খালি পেটে খেয়ে নিন। সকালে খালি পেটে যাদের ইষদুষ্ণ পানি পাতিলেবুর রস দিয়ে খেলে অ্যাসিডিটির সমস্যা হয়। তারা পাতিলেবুর রসের বদলে এই জিরা ভিজানো পানি খেতে পারেন।

পাতিলেবুর রস: পেটের চর্বি কম করতে গেলে লেবু পানির কার্যকারিতার তুলনা হয় না। অ্যাসিডিটির সমস্যা না থাকলে খালি পেটে ইষদুষ্ণ পানিতে পাতিলেবুর রস মিশিয়ে খালি পেটে খেতে পারেন।

গ্রিন টি: ওজন কমাতে চাইলে সকালে খালি পেটে গ্রিনটিও খাওয়া যেতে পারে। এতে প্রচুর মাত্রায় পরিফেনলস থাকে। এই উপাদান মেটাবলিজম বাড়িয়ে তুলতে সাহায্য করে।

ব্ল্যাক কফি: ব্ল্যাক কফিতে যেহেতু কোনো দুধ-চিনি থাকে না। কাজেই এটি দিনে দুই-তিনবার পান করার ফলে তা শরীরের ওজন কমাতে সাহায্য করে।

দারুচিনি ভিজানো পানি: খালি পেটে দারুচিনি ভিজানো পানি খেলেও পেটের মেদ ঝরে। এর জন্য এক গ্লাস পানিতে এক থেকে দু’টুকরো দারুচিনি দিয়ে পানি ভাল করে ফুটিয়ে নিন। এই পানি ঠাণ্ডা হয়ে গেলে ছেঁকে খেয়ে নিন।

দইয়ের স্মুদি: একটি সমীক্ষায় দেখা গেছে, দই যদি খাদ্যাভ্যাসে রাখা যায়, তবে তা ৬১ শতাংশ মেদ ঝরাতে সাহায্য করে।

আদা ভিজানো পানি: পেটের একাধিক সমস্যায় আদার উপকারিতা অনেকেই জানেন। তবে ওজন কমাতে আদা বেশ কার্যকরী তা হয়ত অনেকেই জানেন না। এর সঠিক উপকার পেতে আদা কুচিয়ে সঙ্গে কয়েকটা তুলসী পাতা দিয়ে পানি ফুটিয়ে নিন। পানি ফুটে গেলে সেটা ছেঁকে ঠাণ্ডা করে মধু মিশিয়ে খেয়ে নিন।

ডাবের পানি: অনেক সময় দেখা যায় আমরা ক্লান্তি কাটাতে কোমল পানীয় পান করি। এগুলো শরীরের ওজন বাড়ায়। এসবের বদলে ডাবের পানি পান করা যেতে পারে। ডাবের পানিতে ক্যালোরি কম থাকে এà