বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

মসজিদের কাঁঠালের দাম ২৬ হাজার টাকা: ইসলাম কি বলে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি নাজমুল হাসান: সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের একটি কাঁঠাল বিক্রি হয়েছে ২৬ হাজার টাকায়, যার বাজার মূল্য স্থানীয়দের মতে সর্বোচ্চ একশত টাকা৷ আমাদের দেশে প্রায় সময় মসজিদের গাছের ফল নিলামে চড়া দামে বিক্রি করা হয়৷ ক্রেতারাও তা স্বাচ্ছন্দে ক্রয় করে থাকেন৷ কিন্তু জনমনে প্রশ্ন জাগে— শরীয়তের দৃষ্টিতে এমন ক্রয় বিক্রয়ের হুকুম কি?

আল্লাহ তা‘আলা হালাল পন্থায় ব্যবসা করার মাধ্যমে একে অপরের সম্পদ ভোগ করাকে বৈধ ঘোষণা করেছেন৷ কিন্তু লাভ করার কোন পরিমান নির্ধারণ করে দেন নি৷ বরং পরস্পর সন্তুষ্ট চিত্তে যেকোনো পরিমান লাভ করার সুযোগ প্রদান করেছেন৷ আল্লাহ তা‘আলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ إِلَّا أَن تَكُونَ تِجَارَةً عَن تَرَاضٍ مِّنكُمْ ۚ
‘হে ঈমানদারগণ! তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না৷ তবে পরস্পর সন্তুষ্টি চিত্তে ব্যবসার মাধ্যমে ভোগ করতে পারো৷’ (সুরা নিসা: আয়াত ২৯)

শরীয়ত যেহেতু লাভের পরিমান নির্ধারনের ক্ষেত্রে কোন দখলদারিত্ব করে না, তাই বিক্রেতা নিজের পণ্যে যত ইচ্ছে ততো লাভ নিয়ে বিক্রি করতে পারে৷ হাদীসে রয়েছে,
أنَّ النَّبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ أعْطَاهُ دِينَارًا يَشْتَرِي له به شَاةً، فَاشْتَرَى له به شَاتَيْنِ، فَبَاعَ إحْدَاهُما بدِينَارٍ، وجَاءَهُ بدِينَارٍ وشَاةٍ، فَدَعَا له بالبَرَكَةِ في بَيْعِهِ، وكانَ لَوِ اشْتَرَى التُّرَابَ لَرَبِحَ فِيهِ.

‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উরওয়া রা. কে এক দিনার দিলেন একটি বকরি ক্রয় করতে৷ অতঃপর তিনি এক দিনার দিয়ে দুটি বকরি ক্রয় করলেন৷ এরপর সেখান থেকে একটি বকরি বিক্রি করলেন এক দিনারে৷ তারপর এক দিনার এবং একটি বকরি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন৷ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (খুশি হয়ে) তার জন্য ব্যবসায় বরকতের দুঅা করলেন৷ (বুখারী: হাদীস নং ৩৬৪২)

দুটি বকরি এক দিনারে ক্রয় করা আবার তারমধ্য হতে একটি আবার পূর্ণ এক দিনারে বিক্রি করা নিশ্চয়ই স্বাভাবিক বাজারদর হিসেবে ছিলো না।

অপরদিকে ইসলামী শরীয়তে পণ্য নিলামে বিক্রি করার সুযোগ রয়েছে৷ আর নিলামের বিক্রিতে বাজার দরের প্রতি কোন গুরুত্ব দেয়া হয় না৷ বরং যে বেশি দাম দিবে সেই পণ্য নিতে পারবে৷ রাসূল