মুফতি মুহিউদ্দিন মাসুম
গতকাল সন্ধ্যায় পবিত্র যুলহিজ্জাহ (যদিও লোকমুখে প্রসিদ্ধি পেয়েছে জিলহজ্জ নামে) মাসের ৩০ তারিখ শেষ হলো। সঙ্গে সঙ্গে শেষ হলো ১৪৪৩ হিজরি বছরও। আজ থেকে মুহাররম মাসের ১ তারিখ শুরু, সেই সঙ্গে শুরু ১৪৪৪ হিজরি সনও।
মুহাররম মাস বেশ কয়েকটি কারণে মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ, যথা : ০১. এটি কুরআনে ঘোষিত ৪টি ‘হারাম’ তথা সম্মানিত মাসের একটি (সুরা তাওবা: ৩৬), ০২. এই মাসটিকে হাদিসে আল্লাহ তায়ালার নিজের মাস (شهر الله المحرم) বলে নবিজি আখ্যা দিয়েছেন (সহিহ মুসলিম, ২/৮৬১), ০৩. প্রাচীনকালে আন্তর্জাতিক যুদ্ধবিরতি এ্যাক্ট অনুযায়ী যুদ্ধবিগ্রহে না-জড়ানোর জন্য নিষিদ্ধ সময়ের অন্তর্ভুক্ত মাস, ০৪. এই মাসের দশম তারিখ একটি ফযিলতপূর্ণ দিন যাকে 'আশুরা দিবস' হিসেবে অভিহিত করা হয়েছে।
এছাড়াও ঐতিহাসিক দিকে থেকেও মুহাররম মাসের দশম তারিখ গুরুত্বপূর্ণ। এর একটি প্রসিদ্ধ কারণ তো হলো, এই দিনেই উম্মতে মুহাম্মদির জন্য হৃদয় বিদারক কারবালা ঘটনার অবতারণা হয়েছে। এছাড়াও আদম আ.-এর বহুল প্রার্থিত তাওবা কবুল, হযরত নুহ আ.-এর কিশতি প্রলয়ঙ্কারী ঝড় শেষে জুদি নামের পাহাড়ে নোঙর করা, মুসা আ. তাঁর অনুগত উম্মাতসহ নির্বিঘ্নে সমুদ্র পার হয়ে ফিরআউনের দুঃশাসনের কবল থেকে মুক্তি লাভ এবং ফিরআউনের সমুদ্রে সলীল সমাধি ঘটা, হযরত ঈসা আ.-এর জন্ম লাভের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এই দিনে ঘটেছে (মা সাবাতা বিস সুন্নাহ, হযরত আবদুল হক মুহাদ্দিসে দেহলবি রহ.)।
এই মাসে সাওম রাখাসহ অন্যান্য নাফল আমল পালন করে ইবাদত করা ও গোনাহ থেকে বেঁচে থাকবার ‘বিশেষ শক্তি’ অর্জনের প্রতি কোরআন-হাদিসের নির্দেশনা রয়েছে (সুরা তাওবা, ৩৬)।
আর এরসঙ্গে ঐতিহাসিক ঘটনাগুলোকে শিক্ষা হিসেবে নিয়ে নিজের জীবনে তার প্রতিফলন ঘটানোর প্রচেষ্টা আমরা করতে পারি।
আমি এই পোস্টে দুটি বিষয় নিবেদন করার উদ্দেশ্য নিয়ে ভূমিকা হিসেবে উপরের কথাগুলো উল্লেখ করলাম: ০১. হিজরি নতুন বছর শুরুর প্রাক্কালে আমার প্রথম নিবেদন, আমাদের জাতিসত্ত্বার স্বার্থে হিজরি সন-তারিখ হিসাব রাখার উপেক্ষিত ইসলামি সংস্কৃতিটি মুসলিম সমাজে ব্যাপকভাবে চর্চিত হোক।
আমিরুল মুমিনিন হযরত উমার ইবনুল খত্তাব রা.-এর শাà¦