বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

৮ মাসের বাচ্চার কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুতের তারে ভিজা কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছাঃ মিমি আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলার মাহামুদপুর ইউনিয়নের পূর্ব ফতেপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিমি আক্তার (২০) পূর্ব ফতেপুর গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল ১০ টায় নিহত মিমি আক্তার তার ৮ মাস বয়সের বাচ্চার কাপড় পরিস্কার করে, নিজ বাড়ির আঙিনায় বিদ্যুতের তারে শুকাতে দেওয়ার সময় বিদ্যুৎস্পষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত মিমি আক্তারকে সেখান থেকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ