বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

ছাগল চুরির অভিযোগে ইউপি সদস্য আটক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। ফরিদপুর জেলা প্রতিনিধি ।।

ফরিদপুরের মধুখালীর কামালদিয়া ইউনিয়নে ছাগল চুরির ঘটনায় ইউপি সদস্য আলম মোল্লা ও জুবায়ের হোসেনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ আগষ্ট) উপজেলার কামালদিয়া ইউনিয়নের মাকড়াইল গ্রামে ৫নং ওয়ার্ডে এমন ঘটনাটি ঘটে। ছাগল চুরির ঘটনায় মধুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সূত্রে জানা যায়, উপজেলার কামালদিয়া ইউনিয়নের মাকড়াইল ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোসাঃ পারুল বেগম স্বামী, মনজু মোল্যা একই এলাকার বাসিন্দা মেম্বার মো. আলম শেখের সাথে পূর্ব বিরোধ চলছিলো। অভিযোগকারী পারুল বেগম জানান, আমি এবং আমার ছেলে পারভেজ সকাল ৯ টায় ফরিদপুর বিজ্ঞ আদালতে হাজিরা দিয়ে দুপুরে বাড়িতে এসে দেখি আমার ছাগল নেই পরে অনেক খোঁজখুজি করি, পরে জামালপুর হাটে যেয়ে দেখি আমার বকরি ছাগল ব্যাপারী এরশাদ ক্রয় করছে মেম্বার আলম শেখের কাছ থেকে, পরে মধুখালী থানা পুলিশের সহযোগিতায় ছাগলটি উদ্ধার করি এবং থানায় মামলা করি। মধুখালী থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, ছাগল চুরির ঘটনায় তদন্ত করে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আমরা আসামিকে আটক করতে সক্ষম হয়েছি এবং বিজ্ঞ আদালতে আসামীদের প্রেরণ করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ