দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বড় মসজিদে ছাত্রদের উদ্দেশ্যে প্রদত্ত শায়খুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ এর সুযোগ্য কনিষ্ঠ সাহেবজাদা সায়্যিদ আসজদ মাদানী হাফিজাহুল্লাহ এর বয়ানের বাংলা অনুবাদ..
হামদ ও দরুদ শরীফের পর মেহমান বলেন!
প্রিয় ছাত্র ভাইয়েরা! সম্মানিত আসাতিজায়ে কেরাম! মুহতারাম মুকাররম প্রিয় দ্বীনি ভাইয়েরা!
আজ তীব্র রোদের প্রখরতা উপেক্ষা করে ছাত্র ভাইয়েরা যেভাবে আমাকে সারিবদ্ধভাবে আন্তরিকতার সঙ্গে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। তাতে আমার দিল বহুত বড় হয়ে গেছে। আল্লাহ আপনাদেরকে এই ভালোবাসার উত্তম প্রতিদান দান করুন। এবং আল্লাহ আমাদেরকে এখানে যেরূপ একত্রে সমবেত করেছেন। তদ্রূপ জান্নাতেও একত্রিত করুন। আমিন।
আমি ইতোপূর্বে বাংলাদেশে যতোবার এসেছি ততবার আল্লামা আহমদ শফি সাহেব রহ.উপস্থিত ছিলেন। সাথে সাথে ছিলেন। আমাকে সমাদর করতেন। আজ আমি যখন এখানে আসতেছিলাম তখন ভাবলাম যে শফি সাহেব রহ. তো নেই। হুজুররা সবাই নামাজ পড়ে বিশ্রাম নিবেন। আমাকে কে দেখবাল করবে। কে আমার সাথে কথা বলবেন। কিন্তু আপনারা আমার সাথে যে পরিমাণ ভালোবাসা প্রদর্শন করেছেন তা ভুলবার মতো নয়।
সময় অতি সংক্ষিপ্ত। আমাকে এখান থেকে আবার ঢাকা মাদানীনগর আল্লামা ইদরীস রহ.এর মাদ্রাসায় যেতে হবে। তিনিও শায়খুল ইসলাম মাদানী রহ.এর খলীফা। অতএব সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আমি তো আপনাদের ভাষা জানিনা তবে আমার মনে হয় আপনারা আমার ভাষা বুঝবেন। আমি আসার পর বাংলাদেশের ভেতরে এটিই প্রথম মাদ্রাসা দেখেলাম। যেখানে ছাত্রদেরকে উর্দু ভাষায়ও দিকনির্দেশনা দেয়া হয়েছে।
হে প্রিয় ছাত্র ভাইয়ের! হযরত শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ.অনেক বড় যোগ্যবান হাস্তী ছিলেন। তিনি হযরত মাদানী রহ.এর খেদমতে ছিলেন। এবং তাঁর হাতে বাইয়াত গ্রহণ করছেন। হযরত মাদানি রহ.তাঁকে তরবিয়ত দিয়েছেন। অনেক আগে বাড়িয়েছেন। কাজেই আল্লামা আহমদ শফী রহ. এর ভেতরে হযরত মাদানি রহ এ-র যোগ্যতা ও ফুয়োজাত প্রবেশ করেছে।
আমার বন্ধুরা! হযরত মাদানী রহ. তৎকালীন যুগে তার সমবয়সী আলেমদের মাঝে সবচেয়ে মুমতাজ ছিà