বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

যাত্রী ও বাস চালকের ব্যবহারের বিষয়ে ইসলামের নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। আব্দুল্লাহ আফফান ।।

আমাদের প্রতিদিনকার সঙ্গী যানবাহন। রাজধানী ঢাকার অধিকাংশ মানুষ বাসে যাতায়াত করে। বিভিন্ন শ্রেণির মানুষ বাসে চড়ে। বাসে ঘটে নানা অপ্রতিকর ঘটনা। কখনো বাস থেকে যাত্রীকে ফেলে দেয়ার অভিযোগ ওঠে। কখনো বাসের স্টাফের গায়ে হাত তোলার খবরও পাওয়া যায়।

এ বিষয়ে আল জামিয়াতুল ইসলামিয়া মিছবাহুল উলূম খিলগাঁওয়ের মুহাদ্দিস, মুফতি ফাহাদ হাসান জানিয়েছেন, বাসের স্টাফ থেকে যাত্রীদের অসৌজন্যমূলক ব্যবহার নতুন কিছু না। বাসের অনেক স্টাফরা সরকারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেয়। সরকারি নীতিমালা মানে না। অতিরিক্ত যাত্রী বেশি তুলে। যার কারণে অনেক নারী যাত্রী ভোগান্তিতে পড়ে। ভদ্রতাবশত অনেকেই কিছু বলে না। যারা মুখ ফুটে কথা বলে তাদের সাথেও অসদাচারণ করতে দেয়া যায়।

তিনি আরও বলেন, ভাড়া কম দেয়ায় যাত্রীকে বাস থেকে ফেলে দেয়া, বাসের স্টাফ দ্বারা নারী যাত্রীরা হেনস্থার স্বীকারের মতো ঘটনাও পত্রিকায় দেয়া যায়।

বাসের এক স্টাফ জানিয়েছেন, সবসিটে যাত্রী তুলে বাস ছাড়ি। যাত্রীরা বাসে ওঠেই বাস ছাড়ার জন্য বলে। কেউ গালি দেয়। কোন স্টপে যাত্রী নামাইতে ও তুলার কারণে দেরি হলে গালি দেয়। কেউ কেউ ভাড়া কম দেয়। শুধু শুধু কথা বাড়ায়। কন্ট্রাকটর কিছু কইলে থাপ্পর দেয়।

তাকরীরে মুসলিম শরহে সহীহ মুসলিম-এর সংকলক মুফতি হোসাইন আহমদ জাবের বলেছেন, বাসের অনেক সমস্যা হয়- তাড়াহুড়ার কারণে। ঢাকার জ্যাম, নির্দিষ্ট স্থানে পৌঁছানোর তাড়া থাকে সবার মাঝেই। যাত্রীদের মধ্যে এক ধরণে প্রতিযোগিতা থাকে। তবে মনে রাখতে হবে- সময়ের তুলনায় জীবনের মূল্য অনেক। এটা আমরা সবাই জানি। কিন্তু মানতে পারি না। অনেক সময় তাড়াহুড়ার কারণে দূর্ঘটনা ঘটে। যেহেতু আমাদের মাঝে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানোর তাড়া থাকে- তাই পর্যাপ্ত পরিমান সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়া। কিছু সময় জ্যাম তুলনামূলক বেশি থাকে, যাত্রীর চাপ থাকে। সম্ভব হলে এই সময়ের আগেই গন্তব্যে চলে যাওয়া উচিত।

তিনি আরও বলেন, অফিস টাইমে জ্যাম বেশি থাকে। এ সময়ে যারা যাতায়াত করে তাদের সহনশীল হতে হবে। ভাষার ব্যবহার নমনীয় হতে হবে। ভাষার কারণে যেন গুনাহ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে বাসের স্টাফদের সমস্যাগুলো হয় লোভের কারণে। তারা কিছু টাকা বেশ